সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৫ কিমি/ঘ

হলুদ সরিষা বনে মৌমাছির আনাগোনা

শীতের শেষ আর বসন্তের আগে গ্রামবাংলা সেজেছে অপরূপ সাজে। গ্রামজুড়ে এখন হলুদ রঙের ছড়াছড়ি। মাঠের সরিষা ক্ষেতে হলুদের হাতছানি। বিভিন্ন অলি-ভ্রমর ছুটে বেড়ায় এখান থেকে সেখানে। নিজ কর

শীতের শেষ আর বসন্তের আগে গ্রামবাংলা সেজেছে অপরূপ সাজে। গ্রামজুড়ে এখন হলুদ রঙের ছড়াছড়ি। মাঠের সরিষা ক্ষেতে হলুদের হাতছানি। বিভিন্ন অলি-ভ্রমর ছুটে বেড়ায় এখান থেকে সেখানে। নিজ কর্মে খুবই ব্যস্ত তারা। মধু আহরণের জন্য ঘুরে বেড়ায় চারিদিকে।

হলুদ সরিষা ক্ষেতে মৌমাছির আনাগোনা এবং মধু আহরণের দৃশ্য বড়ই চমৎকার। মনে পড়ে যায় কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের কবিতা, ‘মৌমাছি মৌমাছি/কোথা যাও নাচি নাচি/দাঁড়াও না একবার ভাই,/ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে,/দাঁড়াবার সময় তো নাই...।’

হেমন্ত ঋতুর অগ্রহায়ণ মাস থেকেই মৌমাছির ব্যস্ততা বাড়ে। বসন্তের আগে আরও। সরিষা ফুল থেকে মধু আহরণের সময় শেষের দিকে। তাই ব্যস্ততাও বাড়িয়ে দেয় ওরা। বাংলাদেশের গ্রামাঞ্চল ঘুরলে এমনই দৃশ্য চোখে পড়ে। দর্শনার্থীদের মুঠোফোনে বন্দি হয় মৌমাছির কার্যক্রমের স্থিরচিত্র।

চারিদিকের অবারিত সরিষা ক্ষেত যেন শীতের শেষের দিকে গ্রামবাংলার অপার সৌন্দর্য। ফুরফুরে হলুদ সরিষা ফুলের ফাঁকে ফাঁকে সবুজ পাতা ও ফল। এ ফল থেকেই পাওয়া যায় সরিষার তেল। যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক উপকারে আসে। কৃষকের মুখে ফোটে তৃপ্তির হাসি।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

বীরগঞ্জে ধানের গুদামে মজুত ১৯৮ বস্তা টিএসপি জব্দ, যাবে কৃষকের কাছে

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুত রাখা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করে গুদাম সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত; জব্দ সার কৃষকদের মধ্যে বিতরণের জন্য উপজেলা কৃষি কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।

সারাবাংলা১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

এল নিনোয় ২০২৭ সালের গ্রীষ্মকালীন ফসলে ঝুঁকি, জ্বালানি খরচও বাড়ছে: বিএফএপি

দক্ষিণ আফ্রিকার খাদ্য ও কৃষিনীতি গবেষণা সংস্থা বিএফএপি বলছে, জ্বালানি ও বিদ্যুতের মূল্যস্ফীতিতে খামার থেকে খাদ্য সরবরাহ পর্যন্ত খরচ বাড়ছে; শক্তিশালী এল নিনোয় ২০২৭ সালের দিকে গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন কমতে পারে।

ফুড ফর মজানসি১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বিষখালীর ভাঙনে নদীতে ঝালকাঠির পৌনে তিন কোটি টাকার সাইক্লোন শেল্টার, ঝুঁকিতে ফসলি জমি

ঝালকাঠি সদরের পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের বড় অংশ বিষখালী নদীতে বিলীন হয়েছে; বাকিটুকুও ঝুঁকিতে। নদীতীরের বসতভিটা ও ফসলি জমি নিয়ে আতঙ্কে আছেন বাসিন্দারা।

বার্তা২৪১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)