টাঙ্গাইলে ৯ ভাইয়ের বিশাল কৃষিখামার
বাংলাদেশের কৃষি পরিবর্তনের অন্যতম সাক্ষর টাঙ্গাইলের ভূমি। এখানেই সখিপুরের ৯ ভাই একসঙ্গে গড়ে তুলেছেন বিশাল কৃষিখামার। কলা, লেবু থেকে শুরু করে নানান ফল-ফসলের বাণিজ্যিক চাষে তারা দেখিয়ে দিচ্ছেন একতার শক্তি কত বড় সাফল্য বয়ে আনতে পারে।
দর্শক, এই খামারে প্রতিদিন মাঠ থেকে ফসল নিয়ে যাচ্ছেন পাইকারি ক্রেতারা। তাদের এই উদ্যোগে শুধু উৎপাদনই নয়, তৈরি হয়েছে কর্মসংস্থান ও সম্ভাবনার নতুন দিগন্ত। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও পৌঁছাতে পারে এই কৃষিপণ্য।





মন্তব্য
(০)