কোরবানিতে বিশ্বসেরা বাংলাদেশ!
বিশ্বের সবচেয়ে বড় কোরবানির অর্থনীতি এখন বাংলাদেশে! পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক সব দেশকে পেছনে ফেলে এ বছর দেশে কোরবানি হবে ১ কোটি ১ লাখেরও বেশি পশু। এক দশকে কোরবানির পশুর সংখ্যা বেড়েছে প্রায় ১৭ থেকে ১৮ লাখ। নরসিংদীর তরুণ উদ্যোক্তা তকিব হোসেনের মতো হাজার হাজার খামারি এই বিশাল বাজারকে ঘিরে স্বপ্ন দেখছেন।
অনলাইনে পশু বিক্রির নতুন ধারাও বদলে দিচ্ছে এই অর্থনীতির চেহারা। কিন্তু মাংস প্রক্রিয়াকরণ শিল্পের দুর্বলতা, কোল্ড চেইনের অভাব আর মধ্যস্বত্বভোগীদের দাপটে এই বিশাল সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে আসছে না। এই অর্থনীতির পূর্ণ সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় তা জানুন এই বিশেষ পর্বে। ঈদ মোবারক।





মন্তব্য
(০)