ক্রমেই পাল্টে যাচ্ছে বিশ্ব কৃষির চিত্র। প্রযুক্তির কল্যাণে অনুর্বর মরুভূমিতেও ফলছে ফল-ফসল। সবুজে ঢেকে যাচ্ছে বিস্তীর্ণ ভূমি। এমনকি সমুদ্রতীরবর্তী লবণাক্ত মাটিতেও ফলানো সম্ভব হচ্ছে সতেজ সবজি। ফলে নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদনে উদ্যোগী হচ্ছে অনেক রাষ্ট্র।
ভারত মহাসাগরের বুকে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। কৃষি নিয়ে বহুমুখী চিন্তা করছে খাদ্য আমদানি নির্ভর এ রাষ্ট্র । অত্যাধুনিক অটোপট প্রযুক্তি ব্যবহার করে ফসল ফলানো হচ্ছে ছোট্ট দ্বীপ হুলুমিদুতে।





মন্তব্য
(০)