সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

রাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা, ১৫ লাখ টাকা ‍লুটের অভিযোগ

রাজশাহীর পবায় পারিবারিক বিরোধের জেরে 'ম্যাংগো লাভার' নামের একটি অনলাইনভিত্তিক আম বিক্রয় প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে পিটিয়ে আহত করা হয়। ভুক্তভোগী প্রতিষ্ঠানের দাবি, হামলাকারীরা অফিস থেকে নগদ ১৫ লাখ টাকার বেশি নিয়ে গেছে

ফল

রাজশাহীর পবায় পারিবারিক বিরোধের জেরে 'ম্যাংগো লাভার' নামের একটি অনলাইনভিত্তিক আম বিক্রয় প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে পিটিয়ে আহত করা হয়। ভুক্তভোগী প্রতিষ্ঠানের দাবি, হামলাকারীরা অফিস থেকে নগদ ১৫ লাখ টাকার বেশি নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দিনগত রাতে উপজেলার নওহাটা কলেজ মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় থাকা 'ম্যাংগো লাভার'-এর কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির মালিক পুষ্টিবিদ মুরাদ পারভেজ। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী।

মুরাদ পারভেজ অভিযোগ করেন, সাবেক কমিশনার পারভেজ ও তার সহযোগীরা অফিসে হামলা চালিয়ে কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করেছে এবং ১৫ লাখ টাকার বেশি নিয়ে গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাসেল ও আশিক নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে নওহাটা কলেজ মোড়ের 'ম্যাংগো লাভার' কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। হামলার সময় অফিসে কর্মরত সাকিব ও তামিম বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের লাঠিসোঁটা ও রড দিয়ে মারধর করা হয়। এতে দুইজন গুরুতর আহত হন। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীদের দাবি, হামলায় তাদের হাত-পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। ভুক্তভোগী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ঘটনাস্থল একটি টিম পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মনির হোসেন মাহিন/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()