ফলরাজশাহীতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা, ১৫ লাখ টাকা লুটের অভিযোগ
রাজশাহীর পবায় পারিবারিক বিরোধের জেরে 'ম্যাংগো লাভার' নামের একটি অনলাইনভিত্তিক আম বিক্রয় প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে পিটিয়ে আহত করা হয়। ভুক্তভোগী প্রতিষ্ঠানের দাবি, হামলাকারীরা অফিস থেকে নগদ ১৫ লাখ টাকার বেশি নিয়ে গেছে


