সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

চুরির কবলে সেচব্যবস্থা, হুমকিতে ২০০ বিঘা জমির ধান

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে তৎপর হয়ে উঠছে সংঘবদ্ধ চোর চক্র। একের পর এক খুলে নেওয়া হচ্ছে ট্রান্সফর্মার, তুলে নেওয়া হচ্ছে সেচ পাম্প। সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের নন্দনপুর পশ্চিম মাঠে গত তিন মাসে অন্তত অর্ধ শতাধিক পাম্প ও ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে।

ফসল

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে তৎপর হয়ে উঠছে সংঘবদ্ধ চোর চক্র। একের পর এক খুলে নেওয়া হচ্ছে ট্রান্সফর্মার, তুলে নেওয়া হচ্ছে সেচ পাম্প। সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের নন্দনপুর পশ্চিম মাঠে গত তিন মাসে অন্তত অর্ধ শতাধিক পাম্প ও ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে।

গত ৩০ মার্চ এক রাতেই ১০টি মোটর চুরি হয়েছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। সেচ বন্ধ থাকায় শুকিয়ে যাচ্ছে জমি, ব্যাহত হচ্ছে বোরো ধানের উৎপাদন।

স্থানীয়দের অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। এমনকি পল্লিবিদ্যুৎ ও থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না। তাদের দাবি, পাম্প চুরি বন্ধ না হলে প্রায় ২০০ বিঘা জমির ধান শুকিয়ে নষ্ট হয়ে যাবে।

সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের কৃষক লতিফুর হামমান বলেন, গত এক বছরে আমার অন্তত ৫টি মোটার, একটি ট্রান্সফর্মার চুরি হয়েছে। বার বার কত টাকা দিয়ে কেনা যায়। এদিকে দেখা দিয়েছে জ্বালানি সংকট। পাচ্ছি না তেল। ডিজেল সংকটও রয়েছে।

হাকিম এলাকার কৃষক জাহাঙ্গীর আলম জানান, গত দুইদিন আগে আমার মোটর চুরি হয়েছে। এছাড়া খলিলের একটি মোটর, নাসিরের একটি, মফিজ আলীর তিনটি, মতিউর রহমানের একটি, মতিনের একটি, রশিদের একটি মোটর চুরি হয়েছে গেলো চারদিনের ব্যবধানে।

কৃষকরা জানান, একদিকে ডিজেল সংকট, অন্যদিকে কৃষিপণ্যের দাম বৃদ্ধিতে ফসল উৎপাদনে অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে তাদের। এরপরও ন্যায্যমূল্য নিয়ে রয়েছে ঝুঁকি। এসবের মধ্যে পানির মোটর ও ট্রান্সফর্মার চুরি নতুন আতঙ্ক যোগ করেছে তাদের মধ্যে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান বলেন, চরাঞ্চলে ফসলে অতিরিক্ত সেচ দিতে হয়। সময়মতো সেচ না পেলে ফসল ফলানো যাবে না। তিনি চুরির বিষয়টি জেনে উদ্বেগ প্রকাশ করে বিকল্প ব্যবস্থা হিসেবে আগামীতে সোলার প্যানেল বা পাতকুয়া যুক্ত করার কথাও জানান।

চাঁপাইনবাবগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, চুরি প্রতিরোধে কৃষক এবং স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত সভা ও প্রচারণা চালানো হচ্ছে। নিজ দফতরের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ কৃষকদের অভিযোগ অস্বীকার করে বলেন, থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। যাদের অভিযোগ পাওয়া গেছে, তাদের নিয়ে পুলিশ কাজ করে অনেক মালামাল উদ্ধার করেছে।

সোহান মাহমুদ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()