সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

গাড়ল-দুম্বার সংকরায়ণে স্বপ্ন দেখছেন আসাদুজ্জামান

গাড়লের সঙ্গে দুম্বার সংকরায়ণ ঘটিয়ে নতুন জাতের দুম্বা উদ্ভাবন করে সাড়া ফেলে দিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদা গ্রামের আসাদুজ্জামান। তার খামারে বর্তমানে ৮০টি মা গাড়ল ও বেশ কিছু দুম্বা রয়েছে।

লাইভস্টক

গাড়লের সঙ্গে দুম্বার সংকরায়ণ ঘটিয়ে নতুন জাতের দুম্বা উদ্ভাবন করে সাড়া ফেলে দিয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদা গ্রামের আসাদুজ্জামান। তার খামারে বর্তমানে ৮০টি মা গাড়ল ও বেশ কিছু দুম্বা রয়েছে।

আসাদুজ্জামান বলেন, 'চার বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরি। হাতে সামান্য সঞ্চয় ছিল। মনে কিছু করার তীব্র ইচ্ছা ছিল। প্রথমে গাড়ল জাতের ভেড়ার খামার করলেও ধারাবাহিক লোকসানে মনোবল ভেঙে যায়। কিন্তু হাল না ছেড়ে নতুন পথ খুঁজতে থাকি। একদিন নাটোর থেকে দুটি মরুভূমির দুম্বা কিনে আনি। যা হয়ে ওঠে স্বপ্ন পূরণের মূল চাবিকাঠি।'

তিনি বলেন, 'দুটি দুম্বার সঙ্গে স্থানীয় গাড়লের সংকরায়ণ করি। ফলাফল দেখে অবাক হয়ে যাই। মাত্র তিন মাসে ৩০–৪০ কেজি ওজনের বাচ্চা! দ্রুত বেড়ে ওঠা, রোগবালাই কম, আর আকারে আকর্ষণীয়, সব মিলিয়ে সোনায় সোহাগা। প্রথম পরীক্ষায় সফল হওয়ায় শুরু হলো বৃহৎ পরিসরে প্রজনন। আজ খামারে রয়েছে ৮০টির বেশি গড়ল ও বেশ কিছু দুম্বা।'

তিনি বলেন, 'প্রচলিত ছাগল বা ভেড়ার তুলনায় ক্রস জাত অর্ধেক সময়ে বাজারজাত করার মতো ওজনে পৌঁছে যায়। এর মানে, কম খরচে বেশি মুনাফা। এক বছরে ৮০টি ক্রস বাচ্চা বিক্রি করেছি। যা থেকে আয় হয়েছে কয়েকগুণ বেশি। শুধু মাংস নয়, বাচ্চা বিক্রিও হয়ে উঠেছে লাভজনক ব্যবসা।'

এ খামারি বলেন, 'চরণভূমির কাঁচা ঘাস, লতা-পাতা, বিচালি, গম ও ভুট্টার ভুসি খেয়ে বেড়া ওঠা ক্রসের বাচ্চা দেখতে নাদুস-নুদুস। রয়েছে ছোট্ট একটি লেজ, পেছনের অংশ চ্যাপ্টা, কারো মাথায় আছে শিং। তার এ নতুন জাতের উদ্ভাবন এলাকায় বেশ সাড়া ফেলেছে।'

তিনি বলেন, 'তবে পথটা সহজ ছিল না। ব্যাংকের ঋণ পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করেও লাভ হয়নি। কাগজপত্রের জটিলতায় সহায়তা মেলেনি। কোনো সরকারি সহযোগিতা ছাড়া নিজের শক্তি ও মনোবল দিয়ে এগিয়ে নিয়ে গেছেন পুরো প্রক্রিয়া।'

মেহেরপুর গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোতালেব আলী জাগো নিউজকে বলেন, 'দুম্বা-গাড়লের ক্রস জাত মাংস উৎপাদনে একটি মাইলফলক। এখন পর্যন্ত কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি। তাই আমরা অন্যান্য খামারিদেরও উৎসাহিত করছি।'

তিনি বলেন, 'দুম্বার সঙ্গে গাড়লের বাচ্চা ক্রসিং করার কারণে সামনের দিকটা ভেড়ার মত হলেও পেছনের দিকটা দুম্বার বৈশিষ্ট্য বহন করছে। বাচ্চাগুলো অন্যান্য গাড়লের থেকে বড় ও মাংসের উৎপাদন বেশি হওয়ার কারণে অন্যান্য খামারিদের মধ্যে এটি একটি চাহিদা তৈরি করেছে। আসাদুজ্জামান বাচ্চাগুলো বিভিন্ন খামারিদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আমরা তার খামার পরিদর্শন করেছি। তাকে সব ধরনের পরামর্শ, ভ্যাকসিন ও টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি।'

এআইকিউ/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()