সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

বিদেশি মুরগি পালনে অন্তরের সফলতা

লাল, সাদা আর বাহারি রঙের পালকে ঢাকা মুরগিগুলোর শরীর। দেখলে মনে হবে, এ যেন চিত্রশিল্পীর আল্পনা আঁকা। কোনোটার মাথা দেখতে সিংহের কেশরের মতো, কোনটাবা সাদা কদম ফুল। এমন বিদেশি নানা জাতের মুরগি পালনে সফলতার মুখ দেখেছেন শরীয়তপুরের অন্তর গোড়াপী নামের এক কলেজ শিক্ষার্থী। বর্তমানে এ থেকে তার মাসিক আয় অন্তত ৩০

লাইভস্টক

লাল, সাদা আর বাহারি রঙের পালকে ঢাকা মুরগিগুলোর শরীর। দেখলে মনে হবে, এ যেন চিত্রশিল্পীর আল্পনা আঁকা। কোনোটার মাথা দেখতে সিংহের কেশরের মতো, কোনটাবা সাদা কদম ফুল। এমন বিদেশি নানা জাতের মুরগি পালনে সফলতার মুখ দেখেছেন শরীয়তপুরের অন্তর গোড়াপী নামের এক কলেজ শিক্ষার্থী। বর্তমানে এ থেকে তার মাসিক আয় অন্তত ৩০ হাজার টাকা।

খোঁজ নিয়ে জানা যায়, নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মোকলেস গোড়াপী ও মাকসুদা খানম দম্পতির ছোট ছেলে অন্তর গোড়াপী (২৪)। বর্তমানে তিনি স্থানীয় উপসী তারাপ্রসন্ন ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তার মুরগি পালনের শুরুটা বছরখানেক আগে। একটি ফেসবুক পেজ থেকে ইউরোপিয়ান শর্ট সিল্কি জাতের মুরগি দেখে আকৃষ্ট হন তিনি। মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে পাশের জেলা চাঁদপুর থেকে সাড়ে ৪ হাজার টাকায় এক জোড়া মুরগি কিনে নিয়ে আসেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এক জোড়া মুরগি থেকে ডিম সংগ্রহ করে নিজে তা ব্রিড করিয়ে বাচ্চা বিক্রি করতে শুরু করেন। ধীরে ধীরে সেই টাকায় গড়ে তোলেন এক বিদেশি মুরগির খামার।

বর্তমানে তার খামারে ইউরোপিয়ান সিল্কি, ইন্ডিয়ান সুলতান, কলোম্বিয়ান লাইট ব্রাহ্মা, গোল্ডেন স্রেফ ব্রাইট, বাফ পলিশক্যাপ, ফাউমি, টাইগারসহ ৮ প্রজাতির অন্তত ১০০টি মুরগি আছে। যার আনুমানিক মূল্য লাখ টাকা। মুরগিগুলোর মধ্যে এক এক জোড়ার দাম ১০-৩০ হাজার টাকা পর্যন্ত। তার এ মুরগির ডিম থেকে বাচ্চাগুলো ফুটলে চলে যায় রাজশাহী, দিনাজপুর, শেরপুর, ফরিদপুরসহ বেশ কয়েকটি জেলায়। এ থেকে তার মাসিক আয় অন্তত ৩০ হাজার টাকা। মুরগি বিক্রির টাকায় চলছে তার পড়াশোনা ও হাতখরচ। পাশাপাশি মা-বাবাকে মাঝেমধ্যে উপহার দিয়ে থাকেন। এতে খুশি তার পরিবার। পাশাপাশি প্রতিবেশীরা উদ্বুদ্ধ হচ্ছেন নানা জাতের মুরগি পালনে।

আরও পড়ুন

অন্তর গোড়াপীর মা মাকসুদা খানম বলেন, 'প্রথম প্রথম ছেলের মুরগি পালনে বিরক্ত হতাম। এখন খারাপ আড্ডা না দিয়ে মুরগি পালনে সময় দেয়। এ থেকে ওর নিজের হাতখরচের টাকা আয় করছে। কিছু একটা করে নিজে স্বাবলম্বী হচ্ছে, এটা খারাপ কিছু না।'

প্রতিবেশী নারগিস আক্তার বলেন, 'অন্তর আমাদের প্রতিবেশী। ও যে এত সুন্দর সুন্দর মুরগি পালন করে, এটা আমারও খুব ভালো লাগে। আমার বাড়িতে অনেক জায়গা পড়ে আছে। আমার ইচ্ছা আছে, ওর থেকে বিদেশি মুরগি সংগ্রহ করে পালন করবো।'

অন্তর গোড়াপী বলেন, 'ফেসবুকে একটি পশুপাখির গ্রুপে যুক্ত হওয়ার পর বিদেশি জাতের মুরগি পালনের শখ জাগে। পরে কিছু জমানো টাকা আর মায়ের থেকে কিছু নিয়ে এক জোড়া ইউরোপিয়ান সিল্কি জাতের মুরগি নিয়ে আসি। সেই মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে বিক্রি শুরু করি। সেই মুরগির টাকায় নানা জাতের মুরগি সংগ্রহ করি। এখন আমার প্রতি মাসে আয় ৩০ হাজার টাকা।'

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক বলেন, 'বিভিন্ন জাতের বিদেশি মুরগি পালনে তরুণ ও কিশোররা উদ্বুদ্ধ হয়ে স্বাবলম্বী হচ্ছেন। যে বাড়তি আয় হচ্ছে; সেই টাকায় নিজের পড়াশোনার খরচ বহন করছেন। পাশাপাশি পরিবারকে সহযোগিতা করছেন। আমরা সব সময় তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()