সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

লোকালয়ে ঢুকে পড়া চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলায় পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি পূর্ণবয়স্ক চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। রোববার সকালে উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মিরার বাড়ি থেকে হরিণটি উদ্ধার করা হয়।

পরিবেশ

বাগেরহাটের শরণখোলায় পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি পূর্ণবয়স্ক চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। রোববার সকালে উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মিরার বাড়ি থেকে হরিণটি উদ্ধার করা হয়।

রোববার (১৯ এপ্রিল) সকালে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে হরিণটিকে সুন্দরবনের গহিনে অবমুক্ত করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ২৫ কেজি ওজনের স্ত্রী চিত্রা হরিণটি পথ হারিয়ে লোকালয়ে চলে আসে। পরে এলাকাবাসী হরিণটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ওয়াইল্ড টিম ও ভলানটিয়ারদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিরাপদে উদ্ধার করেন।

ওয়াইল্ড টিমের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় খুব দ্রুত হরিণটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার সময় হরিণটির শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। প্রয়োজনীয় পরীক্ষা শেষে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মাঝে খাবারের সন্ধানে বা জোয়ারের পানির কারণে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের ঘটনা ঘটলে প্রাণীটিকে বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন হয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতায় হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা করতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নাহিদ ফরাজী/কেএইচকে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()