সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ভারতে করোনায় আরও এক সিংহের মৃত্যু

ভারতের তামিলনাড়ুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একটি সিংহের মৃত্যু হয়েছে। বুধবার তামিলনাড়ুর আরিগনার আন্না চিড়িয়াখানায় সিংহটির মৃত্যু হয়। ১২ বছর বয়সী ওই সিংহটি গত ৩ জুন করোনায় আক্রান্ত হয়েছিল।

পরিবেশ

ভারতের তামিলনাড়ুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একটি সিংহের মৃত্যু হয়েছে। বুধবার তামিলনাড়ুর আরিগনার আন্না চিড়িয়াখানায় সিংহটির মৃত্যু হয়। ১২ বছর বয়সী ওই সিংহটি গত ৩ জুন করোনায় আক্রান্ত হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন জানায়, এর আগে মাসের শুরুতে করোনা আক্রান্ত হয়ে নীলা নামে ৯ বছরের সিংহীর মৃত্যু হয়। সেটিও ওই চিড়িয়াখানারই বাসিন্দা ছিল। সেই সময় ওই চিড়িয়াখানার ১৪টি সিংহের মধ্যে ৭টির করোনা ধরা পড়ে। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে দুটি সিংহের মৃত্যু হলো।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, আরও তিনটি সিংহের ক্ষেত্রে দেখা গেছে, তারা বেশ ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছে। তাদের ওপর বিশেষ নজর রাখার চেষ্টা করা হচ্ছে। তামিলনাড়ুর পশু চিকিৎসা ও পশুবিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞরা যে নির্দেশ দিয়েছেন তা মেনে নিয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। চিড়িয়াখানার অন্য পশুদের মধ্যে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেদিকেও নজর রাখা হচ্ছে।

পাশাপাশি চিড়িয়াখানার কর্মীদের টিকাদান, প্রবেশপথে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। তাছাড়া কর্মীরাও পিপিই কিট পরেই ভেতরে প্রবেশ করছেন। খাঁচা ও অন্যান্য চত্বরকে নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে। দর্শক প্রবেশ বন্ধ থাকায় এই মুহূর্তে তেমন কোনো আয় নেই চিড়িয়াখানায়। দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতি চলতে থাকায় পশুদের দেখভাল, কর্মীদের বেতন দেয়া থেকে অন্যান্য খরচ চালিয়ে যাওয়া ক্রমেই চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ভারতে সিংহের করোনা আক্রান্তের খবর নতুন নয়। এর আগে হায়দরাবাদের 'নেহরু জুওলজিকাল পার্কে' একসঙ্গে ৮টি সিংহ করোনা আক্রান্ত হয়েছিল। তবে সেখানে কোনো সিংহের মৃত্যু হয়নি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()