সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

কামড় খেয়ে সাপ নিয়ে বাড়ি গেলেন বৃদ্ধা

জমিতে জাগ দেওয়া পাট সরানোর সময় বিষধর গোখড়া সাপের কামড়ে আহত হন ৫৫ বছর বয়সী মুরশিদা খাতুন। এরপর তিনি জীবিত সাপটি ধরে নিয়ে বাড়ি ফেরেন। পরে পরিবারের লোকেরা সাপটিকে প্লাস্টিকের কৌটায় আটকে রোগীসহ হাসপাতালে নিয়ে যান।

পরিবেশ

জমিতে জাগ দেওয়া পাট সরানোর সময় বিষধর গোখড়া সাপের কামড়ে আহত হন ৫৫ বছর বয়সী মুরশিদা খাতুন। এরপর তিনি জীবিত সাপটি ধরে নিয়ে বাড়ি ফেরেন। পরে পরিবারের লোকেরা সাপটিকে প্লাস্টিকের কৌটায় আটকে রোগীসহ হাসপাতালে নিয়ে যান।

বুধবার বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলা শিমুলিয়া ইউনিয়নের সিংঘড়িয়া মাঠে এ ঘটনা ঘটে। তিনি সিংঘড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

সাপের কামড়ে অসুস্থ বৃদ্ধার পরিবার সূত্রে জানা গেছে, মুরশিদা খাতুন জমিতে পাট সরানোর কাজ করছিলেন। এক পর্যায়ে তার পায়ে কামড়ে দেয় সাপ। তিনি বুঝতে পেরে সাপটির লেজ ধরে উঁচু করে ফেলেন। সাপসহ প্রায় আধা কিলোমিটার হেঁটে বাড়ি ফেরেন। পরে অন্যদের সহায়তায় সাপটিকে প্লাস্টিকের কৌটায় আটকানো হয়। আটক করা সাপসহ বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর প্রস্তুতি নেওয়া হলে রোগীর পরিবারের লোকেরা উন্নত চিকিৎসার কথা বলে অন্যত্র নিয়ে যান। ২ ফুট লম্বা সাপটি রোগীর সঙ্গে রয়েছে।

বৃদ্ধার দেবর হাফিজুলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তারা রোগীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহামুদুল হাসান বলেন, গোখড়া সাপসহ রোগিণীকে হাসপাতালে আনা হয়। ভর্তি করে চিকিৎসা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু রোগীর লোকেরা কবিরাজি চিকিৎসার করানোর কথা বলে স্বেচ্ছায় রোগী নিয়ে চলে গেছেন।

আল-মামুন সাগর/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()