সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৩%বাতাস কিমি/ঘ

অসময়ে তরমুজ চাষে আড়াই মাসে মিলবে ফলন

তরমুজের মৌসুম শেষ হয়েছে আরও আগেই। তবে অসময়ে ভাসমান বেডে মাচা তৈরি করে ফলটি চাষে সাফল্যের দেখা পেয়েছে বরিশালের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। বিগত ২ বছর যাবৎ গবেষণা করে বারি তরমুজ-১ ও বারি তরমুজ-২ চাষে সফল হয়েছেন তারা।

ফল

তরমুজের মৌসুম শেষ হয়েছে আরও আগেই। তবে অসময়ে ভাসমান বেডে মাচা তৈরি করে ফলটি চাষে সাফল্যের দেখা পেয়েছে বরিশালের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। বিগত ২ বছর যাবৎ গবেষণা করে বারি তরমুজ-১ ও বারি তরমুজ-২ চাষে সফল হয়েছেন তারা।

অল্প পরিসরে পানির ওপর ভাসমান বেডে বিষমুক্ত তরমুজ চাষ করে সফল হওয়ার পর কৃষকদের এ তরমুজ চাষের প্রতি উদ্বুদ্ধ করছেন তারা। বাণিজ্যিকভাকে এ জাতের তরমুজ চাষ হলে কৃষকেরা লাভবান হবেন।

রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ঘুরে দেখা যায়, কচুরিপানায় ভরা পুকুর ও জলাশয়ে ভাসমান বেডে মাচা তৈরি করে অসময়ে তরমুজ চাষ করা হয়েছে। মাচায় জাল দিয়ে মোড়ানো ব্যাগের ভেতরে ঝুলছে সবুজ-ডোরাকাটা রসালো তরমুজ।

আরও পড়ুন: সৌদি খেজুর চাষে সফল শিবগঞ্জের মোশাররফ

কৃষি গবেষণা কেন্দ্র সূত্রে জানা যায়, এ তরমুজ চাষের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস। মৌসুমি তরমুজের চেয়ে অসময়ে কচুরিপানা ও জলাশয়ের ওপর বেড দিয়ে মাচা তৈরি করে তরমুজ চাষে কোনো সার প্রয়োগ করতে হয় না। এ পদ্ধতিতে চাষ করলে তরমুজের রোগবালাই কম হয়। কম পরিশ্রমে বেশি ফলন পাওয়া সম্ভব।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া বলেন, 'বারি তরমুজ-১ ও বারি তরমুজ-২ এর পরীক্ষামূলক চাষে আমরা সফল হই। জমিতে চাষ না করে ভাসমান বেডে চাষ হওয়ায় চাষিদের মধ্যে আগ্রহ সৃষ্টি হচ্ছে। আমরা কৃষকদের মাঝে এ তরমুজ চাষ ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিচ্ছি।'

গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান তালুকদার বলেন, 'মৌসুম ছাড়া অসময়ের এ তরমুজ চাষ উদ্ভাবনে আমরা সফল হয়েছি। বীজ বপনের আড়াই থেকে ৩ মাসের মধ্যেই এ তরমুজ বিক্রির উপযোগী হয়ে ওঠে। এ তরমুজ চাষে কোনো সার প্রয়োগ করতে হয় না। এ তরমুজ বিষমুক্ত হওয়ায় পুষ্টিগুণ বেড়ে যায়। অসময়ের এ নতুন জাতের তরমুজ চাষে চাষিরাও সফলতা অর্জন করতে পারবেন। তারা ভালো দামে বিক্রি করে লাভবান হতে পারবেন।'

আরও পড়ুন: মিরসরাইয়ে টমেটো চাষ করে লাভবান উজ্জ্বল

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভাসমান কৃষি প্রকল্পের পরিচালক ড. মোস্তাফিজুর রহমান তালুকদার বলেন, 'দক্ষিণাঞ্চলে আমরাই প্রথম ভাসমান বেডে অসময়ে বারি জাতের তরমুজ চাষ নিয়ে গবেষণা করেছি। ২ বছর গবেষণার পর পরীক্ষামূলক চাষের মাধ্যমে সফল হয়েছি।'

তিনি বলেন, 'দক্ষিণাঞ্চলে অনেক ডোবা-নালা আছে। যেখানে এ প্রযুক্তিতে তরমুজ চাষ করে কৃষকেরা লাভবান হতে পারেন। রোপণের আড়াই থেকে ৩ মাসের মধ্যেই তরমুজ বিক্রি করা যায়। কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত এ তরমুজ চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে সভা-সেমিনারসহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে।'

শাওন খান/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

ছয় বছরের স্ট্যাকাটো চেরি পেটেন্ট মামলায় মনসন ফ্রুটের সঙ্গে সমঝোতা কানাডার

ওয়াশিংটনের প্যাকারটি অতীত ও ভবিষ্যতের রয়্যালটি দেবে, ২০২৯ পর্যন্ত জাতটির চারা বানাতে ও ২০৩২ পর্যন্ত ফল রপ্তানি করতে পারবে না; বিচারক আগেই রায় দিয়েছিলেন, এক চাষির পেটেন্ট করা 'গ্লোরি' জাত ভুলক্রমে তাঁর কাছে পৌঁছানো কানাডার উদ্ভাবিত স্ট্যাকাটো গাছ থেকে জিনগতভাবে অভিন্ন।

Capital Press১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

পাহাড়ে কাজুবাদাম, কফি ও মসলা চাষের সুযোগ বিশাল: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী

ঢাকার সবুজায়ন নিয়ে এক আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেছেন, গাছ লাগানোর আগে প্রজাতি বাছাই জরুরি এবং পাহাড়ে কলা-পেঁপের বাইরে উচ্চমূল্যের ফসল ও ব্ল্যাক বেঙ্গল ছাগলে প্রান্তিক মানুষের জীবনমান বদলাতে পারে।

বাংলা নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

ওরেগনের চেরি চাষিরা টানা দ্বিতীয় বছর লোকসানের কিনারে, দাম উৎপাদন খরচের সামান্য ওপরে

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নর্থওয়েস্টের মিষ্টি চেরি চাষিরা বলছেন, এ বছর ফলের দাম উৎপাদন খরচের চেয়ে মাত্র কয়েক সেন্ট বেশি হওয়ায় গত বছরের অতিরিক্ত সরবরাহ ও শ্রমিক সংকটের ঋণ শোধ করা যাচ্ছে না।

Morning Ag Clips১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()