সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

কুড়িগ্রামে ১০ ফুট দৈর্ঘ্যের আহত অজগর উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় এক জেলে। পরে শনিবার (৯ আগস্ট) বিকেলে বনবিভাগের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সাপটিকে নিয়ে যায়। ঘটনাটি ঘটে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকিরের চর এলাকায়।

মৎস্য

কুড়িগ্রামের উলিপুরে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় এক জেলে। পরে শনিবার (৯ আগস্ট) বিকেলে বনবিভাগের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সাপটিকে নিয়ে যায়। ঘটনাটি ঘটে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকিরের চর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফকিরের চরের বাসিন্দা আমজাদ আলী ব্রহ্মপুত্র নদের কোলায় নিষিদ্ধ চায়না ডারকি জাল পাতেন। এসময় সাপটি মাছ খাওয়ার জন্য জালের ভেতরে ঢুকে পড়ে। আমজাদ আলী জাল তুলতে গেলে প্রায় ১৫ কেজি ওজনের ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ দেখতে পান। খবরটি জানাজানি হলে এলাকার মানুষ ভিড় জমায়।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী বলেন, সাপটিকে দেখে এসেছি। পরে বন বিভাগের কুড়িগ্রাম প্রতিনিধি সাপ নিয়ে যায়।

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের প্রতিনিধি, নাঈম ইসলাম বলেন, সাপটি মাথায় আঘাতপ্রাপ্ত। তাকে চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বার্মিজ পাইথন একটি নির্বিষ এবং বিপন্ন প্রজাতির সাপ। এরা মানুষের কোনো ক্ষতি করে না, বরং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেই ভয় বা ভুল ধারণার কারণে এ ধরনের সাপকে মেরে ফেলে।

উলিপুর উপজেলা বন বিভাগ কর্মকর্তা ফজলুল হক বলেন, সাপটি আঘাতপ্রাপ্ত, তাকে উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।

রোকনুজ্জামান মানু/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()