সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

আগাম বন্যায় ডুবে গেছে ধান, শ্রমিক সংকটে বিপাকে কৃষক

পাবনায় আগাম বন্যার পানিতে বড়াল ও গুমানী নদীসহ কয়েকটি নদীর পানি বেড়েই চলেছে। ফলে ডুবে গেছে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার নিম্ন অঞ্চলের ধান। এদিকে ঈদকে কেন্দ্র করে মৌসুমি শ্রমিকের সংকট থাকায় তাড়াহুড়ো করে ধান ঘরে তোলা নিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা।

পরিবেশ

পাবনায় আগাম বন্যার পানিতে বড়াল ও গুমানী নদীসহ কয়েকটি নদীর পানি বেড়েই চলেছে। ফলে ডুবে গেছে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার নিম্ন অঞ্চলের ধান। এদিকে ঈদকে কেন্দ্র করে মৌসুমি শ্রমিকের সংকট থাকায় তাড়াহুড়ো করে ধান ঘরে তোলা নিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা।

কৃষকরা জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এ উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া বড়াল, চিকনাই, গুমানী, আত্রাই, ও হান্ডিয়াল কাটা নদীসহ বিভিন্ন বিলে হঠাৎ পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্নাঞ্চলের জমিতে থাকা পাকা ইরি-বোরো ধান ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা।

তারা আরও জানান, উজানের ঢল ও ভারী বৃষ্টিতে প্রতিদিনই পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে ঈদ উপলক্ষে মৌসুমি শ্রমিক বাড়ি চলে যাওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। ১২০০ থেকে ১৪০০ টাকায়ও মিলছে না কৃষি শ্রমিক। এতে পানিতে ডুবে ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

সরেজমিনে দেখা যায়, চাটমোহর উপজেলার হান্ডিয়াল, সিদ্ধিনগর, দরাপপুর, স্থল, নবীন, পাকপাড়া, নিনাইচড়া ইউনিয়নের দিবগাড়ি, দিয়ালগাড়ি, মিয়াপাড়া ও ভাঙ্গুড়া উপজেলার কয়ড়া, টয়রা, বাঁশবাড়িয়া, বাটুল, আদা বাড়িয়া ও সাতবাড়িয়া বিলে পানিতে নেমে ধান কাটছেন কৃষক। আবার কেউ কেউ নৌকা বা বিশেষ পদ্ধতিতে বানানো পলিথিনের নৌকা দিয়ে বিল থেকে সড়কে নিয়ে আসছে ধান। বন্যার পানি থেকে ফসলকে রক্ষা করতে দিন-রাত পরিশ্রম করছেন তারা।

ক্ষেতেই ধান নষ্ট হচ্ছে জানিয়ে হান্ডিয়াল সিদ্ধিনগর এলাকার কৃষক নাসির উদ্দিন বলেন, এ বছর ১২ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। ফলন ভালো হয়েছিল। কিন্তু হঠাৎ বন্যার পানিতে ক্ষেতেই ধান নষ্ট হচ্ছে। সাধারণত জমিতে বিঘা প্রতি ২০ মণ ধান হলেও বন্যার পানিতে তলিয়ে নষ্ট হওয়ায় এখন বিঘা প্রতি ১০ থেকে ১৫ মণের বেশি পাওয়া যাবে না।

একই এলাকার কৃষক তারিকুল ইসলাম বলেন, আনন্দের সঙ্গে ঈদ কাটিয়ে ধান কাটার কথা ছিল। কিন্তু আগাম বন্যার পানিতে জমি ডুবে যাওয়ায় ঈদের সব আনন্দ শেষ। ঈদের দিনও পানিতে আমাদের ধান কাটতে হয়েছে। ঈদের আগে শ্রমিক পাওয়া গেলেও বিপদকালীন সময়ে ১২০০-১৪০০ টাকাতেও শ্রমিক পাওয়া যাচ্ছে না।

৫ বিঘা ধানের সাড়ে তিন বিঘাই পানিতে তলিয়ে গেছে মানিক মিয়ার। তলিয়ে যাওয়ার ধান কোনোরকমে খড় ছাড়া কেটে আনার চেষ্টা করছেন তিনি। তিনি জানান, কৃষকের এখনও মাঠে অর্ধেকেরও বেশি ধান কাটা বাকি আছে। এভাবে পানি বাড়তে থাকলে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। এছাড়াও বেশিরভাগ জমিতে কৃষক খড় কাটতে না পারায় গোখাদ্যের সংকট দেখা দিতে পারে বলেও জানান তিনি।

কৃষক আক্তার হোসেন বলেন, এ বছর ৪ বিঘা জমিতে ধানের আবাদ করেছিলাম। বন্যায় ধান কাটা, মাড়াই ও পরিবহনে খরচ বেড়ে বিঘাপ্রতি দাঁড়াবে ১৪ থেকে ১৫ হাজার টাকা। অন্যদিকে ভালো-খারাপ যা-ই ফলন হোক, সেটিও নষ্ট হচ্ছে। সব মিলিয়ে বিঘাপ্রতি ৫ থেকে ৬ হাজার টাকা লোকসানের আশঙ্কা আছে।

কৃষি বিভাগের তথ্যমতে, চাটমোহর উপজেলায় ৯ হাজার ২১৩ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ২০০ হেক্টর নিচু জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়েছে। একইভাবে ভাঙ্গুড়া উপজেলায় ৭ হাজার ৭৫ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এরমধ্যে ৪৫০ হেক্টর নিচু জমি রয়েছে। এ জমিগুলোর অধিকাংশতেই ধান কাটা সম্পন্ন হয়েছে। অন্যগুলোতে পানি ঢুকলেও তলিয়ে যাওয়া বা তেমন ক্ষতি হয়নি বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

এ বিষয়ে চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, উপজলার প্রায় ৭০ থেকে ৮০ ভাগ জমিতে ধান কাটা হয়েছে। এর মধ্যে যে সব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে। এ কৃষকদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা চলছে।

আলমগীর হোসাইন নাবিল/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()