সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

নাটোরে কৃষি যন্ত্র বিতরণ

সরকারের কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচির আওতায় নাটোরে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে তিনটি কম্বাইন্ড হারভেস্টরের চাবি হস্তা

সরকারের কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচির আওতায় নাটোরে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে এগারোটায় নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে তিনটি কম্বাইন্ড হারভেস্টরের চাবি হস্তান্তর করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল।অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, কৃষি-বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে সীমিত ভূমির উৎপাদন বহুগুণে বেড়েছে। দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণ করে কৃষিক্ষেত্রের বিভিন্ন উৎপাদন এখন বিদেশে রপ্তানী হচ্ছে।নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার রনী খাতুন সভা প্রধানের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস ও উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম।

উপজেলা কৃষি অফিসার মোঃ মেহেদুল ইসলাম জানান, ২০২১-২২ অর্থ বছরে খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় নির্ধারিত কৃষি যন্ত্রপাতির উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চাশ শতাংশ হ্রাসকৃত মূল্যে তিনটি কম্বাইন্ড হারভেস্টর বিতরণ করা হলো। পর্যায়ক্রমে আরো সাতজন নির্বাচিত কৃষক এ যন্ত্র পাবেন।

বাসসসূত্র

এগ্রোটেক

সম্পর্কিত খবর

মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

কালচারড মাংসসহ নতুন খাদ্য অনুমোদনে এআই-নির্ভর দ্রুত মূল্যায়ন চায় ইউরোপের খাদ্য নিরাপত্তা সংস্থা

ইএফএসএ জার্নালে এক কৌশলপত্রে ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ কালচারড মাংস ও প্রিসিশন ফারমেন্টেশনকে অগ্রাধিকার দিয়ে মানুষের নেতৃত্বে, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ঝুঁকি মূল্যায়নের প্রস্তাব দিয়েছে।

Green Queen৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

ফসল, বন্যা আর সাগরের নৌযানে নজর রাখতে ছয়টি স্যাটেলাইট আনছে বিএসসিএল

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি একটি ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট আর চারটির এআইএস কনস্টেলেশনসহ ছয়টি কৃত্রিম উপগ্রহের পরিকল্পনা করছে; রাডার প্রযুক্তিতে মেঘ-বৃষ্টিতেও ফসলের স্বাস্থ্য, ফলন আর খরার ছবি মিলবে।

দেশ রূপান্তর৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)