সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৩%বাতাস ৬ কিমি/ঘ

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ছাদকৃষি নিয়ে উচ্চতর গবেষণা

শখ কিংবা প্রয়োজন থেকে যারা ছাদকৃষি করছেন তাদের জন্য চুলচেরা এবং বিজ্ঞানসম্মত ব্যবস্থাগুলো নিয়ে গভীর গবেষণায় নেমেছেন তরুণ শিক্ষার্থীরা। দৃশ্যত ফুল-ফল-সবজি উৎপাদনে মনোরম ছাদকৃষি মনে হলেও এখানে চলছে মাছ, শামুক এমনকি ডাককুইটের মত চাষ। চলছে অ্যাকুরিয়ামে রঙিন মাছের বংশ বিস্তারের কাজও।

শখ কিংবা প্রয়োজন থেকে যারা ছাদকৃষি করছেন তাদের জন্য চুলচেরা এবং বিজ্ঞানসম্মত ব্যবস্থাগুলো নিয়ে গভীর গবেষণায় নেমেছেন তরুণ শিক্ষার্থীরা। দৃশ্যত ফুল-ফল-সবজি উৎপাদনে মনোরম ছাদকৃষি মনে হলেও এখানে চলছে মাছ, শামুক এমনকি ডাককুইটের মত চাষ। চলছে অ্যাকুরিয়ামে রঙিন মাছের বংশ বিস্তারের কাজও।

উদ্যোক্তা বলছেন, এমন সময়োপযোগী গবেষণার চিন্তাটি দিয়েছে টেলিভিশনের ছাদকৃষি অনুষ্ঠান। এই বিষয়ে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. শেখ আল আহসান নাহিদ জানান, চ্যানেল আইয়ের ছাদকৃষি অনুষ্ঠানে অনুপ্রাণিত হয়ে সমন্বিত ছাদকৃষি গবেষণা হিসেবে ছাদটাকে ব্যবহার করেছি। বাংলাদেশে যারা ছাদকৃষি নিয়ে কাজ করতে চান, তারা যাতে এটা নিয়ে উপকৃত হতে পারেন।

প্রাকৃতিক থেকে পুরনো দিনের কৃষি, জৈবিক কৃষি এবং আজকের দিনে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি। সবকিছুরই উপস্থিতি রয়েছে এখানে। চলছে একেক রকম গবেষণা। এখানে ছাদকৃষি উপযোগী ফসলের উৎপাদন ব্যয় কমিয়ে আনাসহ সব বিষয় সম্পর্কে চলছে চুলচেরা গবেষণা।

এখান থেকে বের হয়ে শিক্ষার্থীরা সারাদেশে ছাদকৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। ছাদকৃষির সবগুলো প্রয়োজন এবং চাহিদা বিশ্লেষণ করেই চলছে সমন্বিত গবেষণা খামার। পরবর্তীতে কেউ যদি এমন সমন্বিত একটা ব্যবস্থা নিয়ে আসতে চায় তাহলে এটা হতে পারে অনুসরণীয় অথবা অনুকরণীয় একটি পদ্ধতি।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ছায়াতেও ফলে, বাঁচে ১০-১২ বছর: শফিক বিপ্লবের বন্য নয়ন মরিচের আট হাজার চারা

উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুর রহমান বন থেকে সংগ্রহ করা এক জাতের বন্য মরিচের চারা ছাদবাগানি ও আঙিনার চাষিদের কাছে পাঠাচ্ছেন; তবে ফলন ও আয়ুর দাবি এখনো তাঁর নিজের পর্যবেক্ষণ।

জাগো নিউজ ২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

শীতের ছাদবাগান: কোন সবজি ও ফুল লাগাবেন, কেমন হবে টব আর মাটি

শীতের ছাদবাগানের প্রস্তুতি এখনই; ১২-১৫ ইঞ্চির টবে সবজি, ফুলের জন্য দোআঁশ মাটি, কম্পোস্ট ও কোকোপিটের মিশ্রণ, আর দিনে অন্তত ৫-৬ ঘণ্টা রোদ।

এই সময়১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ছাদকৃষি

রাজশাহীর ছাদে ১১০ প্রজাতির সাড়ে তিন হাজার গাছ, চারা বেচে বছরে ১২ লাখ টাকা

রাজশাহীর বিনোদপুরে নিজের ছাদবাগান থেকে চারা ও টব বিক্রি করে বছরে প্রায় ১২ লাখ টাকা আয় করছেন শারমিন আক্তার। ছাদবাগান বিভাগে জাতীয় বৃক্ষরোপণ পুরস্কারে প্রথম হয়েছেন তিনি।

আমার দেশ২৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)