সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

খেলার মাঠে পশুর হাট বসালে ব্যবস্থা নেওয়া হবে: মেয়র তাপস

কোনো খেলার মাঠে কোরবানির পশুর হাট দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

লাইভস্টক

কোনো খেলার মাঠে কোরবানির পশুর হাট দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৬ জুলাই) দুপুরে উমেশ দত্ত সড়ক প্রশস্ত করতে ডিএসসিসির চলমান উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে যান মেয়র। পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা খেলার মাঠে পশুর হাট বসাতে দেইনি। এবার হাটের সংখ্যাও কমিয়ে দিয়েছি। মাত্র ১০টি হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। হাটগুলোতে ইজারাদাররা যদি কোনো শর্ত ভঙ্গ করেন, তাহলে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন।

কোরবানির পশু জবাইয়ের জন্য সুনির্দিষ্ট স্থান নির্ধারণ নিয়ে তিনি বলেন, শুধু জাজেস (বিচারক) কোয়ার্টার ও অফিসার্স কোয়ার্টারের জন্য তিনটি নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ওয়ার্ডভিত্তিক কোনো নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের ব্যবস্থা করা হচ্ছে না। তবে, দুপুর ১২টার মধ্যে পশুর বর্জ্য নির্দিষ্ট বর্জ্য সংগ্রহকারীর মাধ্যমে স্থানান্তর কেন্দ্রে পৌঁছে দিতে হবে।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে উল্লেখ করে মেয়র জানান, সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এর আগে শেখ তাপস পূর্ব নন্দিপাড়ায় ৫৬তম এসটিএস ও ধানমন্ডি লেকের ৭ নম্বর সেক্টরে 'নায়রী' রেস্তোরাঁ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান প্রমুখ।

এমএমএ/এসএএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()