সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ফ্রি ব্যাগ বন্ধ করছে আড়ং, বিকল্পে পরিবেশবান্ধব ব্যাগ

দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং কেনাকাটার পর আর বিনামূল্যে শপিং ব্যাগ দেবে না। পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।

পরিবেশ

দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং কেনাকাটার পর আর বিনামূল্যে শপিং ব্যাগ দেবে না। পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।

শুক্রবার (১ আগস্ট) আড়ং তাদের ফেসবুক পেজে 'নিজের ব্যাগ সঙ্গে আনুন' শিরোনামে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

আড়ং জানিয়েছে, এখন থেকে কাগজের ব্যাগের জন্য গ্রাহকদের একটি নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে। তবে বিকল্প হিসেবে গ্রাহকদের জন্য পুনঃব্যবহারযোগ্য কাপড়ের ব্যাগ সারা বছরজুড়ে সব আড়ং আউটলেটে পাওয়া যাবে। প্রবর্তনমূলক অফার হিসেবে এসব ব্যাগের ওপর চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এসব কাগজের ব্যাগ বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ স্থানীয় কমিউনিটিগুলোতে গাছ লাগানোর প্রকল্পে ব্যয় করা হবে- যা একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

'প্রত্যেকটি পছন্দই গুরুত্বপূর্ণ। এসো, একসঙ্গে আমাদের পৃথিবীর জন্য ভালো কিছু করি' এই বার্তার মাধ্যমে আড়ং গ্রাহকদের নিজস্ব ব্যাগ সঙ্গে নিয়ে কেনাকাটা করার আহ্বান জানানো হয়।

জেপিআই/এএমএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()