সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

গরমে প্রাণ জুড়াবে আমপান্না

গরমে শরীর ঠান্ডা রাখতে কমবেশি সবাই নানা ধরনের পানীয় পান করেন। তবে বাজারের রং-বেরঙের পানীয় পান না করে এই গরমে শরীর ঠান্ডা রাখতে ভরসা রাখুন আম পান্নায়।

ফল

গরমে শরীর ঠান্ডা রাখতে কমবেশি সবাই নানা ধরনের পানীয় পান করেন। তবে বাজারের রং-বেরঙের পানীয় পান না করে এই গরমে শরীর ঠান্ডা রাখতে ভরসা রাখুন আম পান্নায়।

গরমে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কমাতে সাহায্য় করে এই পানীয়। এছাড়া হিট স্ট্রোকের থেকে রেহাই পেতে সাহায্য করে, হার্ট ভালো রাখে। আমপান্নার পুষ্টিগুণে আছে ভিটামিন সি। যা ত্বকের জন্য উপকারী।

এছাড়া চুলের জন্যও পুষ্টিগুণে ভরপুর এটি। চোখের দৃষ্টিশক্তিও ভালো রাখে। গরমে পেটের সমস্যা বাড়তে পারে। ডিহাইড্রেশন থেকে ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। আমপান্না পেট ভালো রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

জেনে নিন এর আমপান্নার সহজ রেসিপি-

উপকরণ

১. কাঁচা আম ২-৩টি ২. চিনি ৫-৬ টেবিল চামচ৩. ভাজা মসলার গুঁড়া ২ চামচ ও৪. বিট লবণ পরিমাণমতো।

আরও পড়ুন

ডায়াবেটিস রোগীদের যেসব ফল খাওয়া উচিত নয়গরমে শরীর ঠান্ডা রাখবে যেসব পানীয়

পদ্ধতি

প্রথমে আমগুলো ধুয়ে মুখের দিকটি কেটে বাদ দিন। এরপর আমের গা চিড়ে নিতে হবে। আমের গা চিড়ে গ্যাস ওভেন জ্বালিয়ে আমটি পুড়িয়ে নিন। পোড়ানোর পর আম নরম বেশ অনেকটা নরম হয়ে আসে।

এবারে আমের খোসা ছাড়িয়ে নিতে হবে। ভেতরের শাঁসটুকু আলাদা করে নিয়ে তার মধ্যে লবণ ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় দেখে নিন তাতে কোনো দলা যেন না থাকে।

এরপর একটি ছাঁকনি দিয়ে মিশ্রণটি ভালো করে ছেঁকে নিতে হবে। এবার এর মধ্যে ভাজা মসলা মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণের মধ্যে পানি মিশিয়ে নিন সামান্য। এর মধ্যে দুই টুকরো বরফ দিয়ে দিলেই তৈরি আম পান্না। জেএমএস/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

পুকুরপাড়ের মাচায় হলুদ-কালো তরমুজ: সোনারগাঁয়ে এক লাখ খরচে চার লাখ লাভের আশা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গৌরবরদী গ্রামের কৃষক রমজান আলী সাত বিঘা জমিতে মাচা তৈরি করে অসময়ের কালাচান ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করছেন; পুকুরে মাছ আর পাড়ে করলা-লাউ চাষ মিলিয়ে মাসে গড়ে প্রায় ৫০ হাজার টাকা আয় তাঁর।

কৃষি সময়২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

তাপপ্রবাহ-খরায় ফ্রান্সের ওয়াইন উৎপাদন ৭০ বছরের সর্বনিম্নের পথে, বোর্দোয় উঠছে আঙুরবাগান

ফরাসি কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাসে ২০২৬ সালে টানা তৃতীয় বছর উৎপাদন কমছে; বারগান্ডিতে স্বাভাবিকের অর্ধেক ফলন, ১৪ আগস্টে ইতিহাসের আগাম আঙুর সংগ্রহ, আর চাহিদা কমায় হেক্টরপ্রতি ৪ হাজার ইউরো সহায়তায় বাগান তুলে ফেলছেন চাষিরা।

অর্থসূচক২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

সেপ্টেম্বরেও গাছে আম: সাপাহারের ৭৫ বিঘার বাগানে গৌরমতি-কাটিমনে ৬৩ লাখ টাকার আশা

নওগাঁর সাপাহারে সোহেল রানার বরেন্দ্র এগ্রো বাগানে ১,৮০০ গৌরমতি ও ১,৭০০ কাটিমন গাছে অসময়ের আম ঝুলছে; মণপ্রতি ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সময়২০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()