সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

সিরাজগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে সোহেল রানা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৎস্য

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে সোহেল রানা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মিতুল ভৌমিকা জাগো নিউজকে এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সকাল ৭টার দিকে ওই রোগীকে (সোহেল রানা) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। আনার পর তার শরীর কোনো বিষাক্ত সাপ কামড় দিয়েছে কী না সে বিষয়টি নিশ্চিত হতে রক্তের ক্লোটিং পরীক্ষা করা হচ্ছিল। সেই সঙ্গে তাকে সাধারণ চিকিৎসা দেওয়া হয়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। তবে তার শরীরে অ্যান্টিভেনম ইনজেকশন পুশ করা হয়নি।

নিহতের পরিবার জানায়, বাড়ির পাশে ভুতের দিয়ার খালে মাছ ধরতে যান সোহেল। এ সময় একটি সাপ তার বাম হাতে কামড় দেয়। এতে সোহেলের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান। পরে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান তারা। সেখানে তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে তাকে নিজ গ্রামে দাফন করা হয়।

স্থানীয় পঞ্চক্রোশী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ বলেন, দীর্ঘদিন পর আমাদের এলাকায় এমন সাপের কামড়ে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি চরম বেদনার।

এম এ মালেক/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()