সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

অজগরের পেটে মিললো নারীর মরদেহ

ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশে অজগরের পেটে পাওয়া গেলো নিখোঁজ নারীর মরদেহ। জাহরাহ নামে ৫০ বছর বয়সী ওই নারী গত রোববার সকালে তার রাবার বাগানে কাজ করতে গিয়ে নিখোঁজ হন।

পরিবেশ

ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশে অজগরের পেটে পাওয়া গেলো নিখোঁজ নারীর মরদেহ। জাহরাহ নামে ৫০ বছর বয়সী ওই নারী গত রোববার সকালে তার রাবার বাগানে কাজ করতে গিয়ে নিখোঁজ হন।

সেই রাতে তিনি ফিরে না আসায় তাকে খুঁজতে মাঠে নামে অনুসন্ধানকারী দল। তাতেও কাজ হয়নি। একদিন পর গ্রামের লোকজন একটি অজগরকে দেখতে পান এবং তাদের সন্দেহ হয়। পরে তারা সাপটিকে মেরে ফেলেন এবং ওই নারীর মরদেহ বের করেন অজগরের পেটের ভেতর থেকে।

বেতারা জাম্বি পুলিশ প্রধান একেপি এস হারেফা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, 'ওই নিখোঁজ নারীকে সাপের পেটে পাওয়া গেছে'। তবে তার মৃতদেহটি অনেকাংশে অক্ষত ছিল। তিনি বলেন, নিহতের স্বামী রোববার রাতে রাবার বাগানে তার ব্যবহৃত কিছু জামাকাপড় এবং সরঞ্জাম খুঁজে পেয়েছিলেন। পরে তিনি একটি অনুসন্ধানকারী দলকে ডাকেন।

তিনি আরও জানান, সাপটি কমপক্ষে ৫ মিটার (১৬ ফুট) দীর্ঘ ছিল। সোমবার এলাকার লোকজন এটিকে ধরার পর মেরে ফেলে। তারা সাপের পেট কাটার পর দেখেন যে জাহরাহ'র মরদেহ ভেতরে রয়েছে।

এ ধরনের ঘটনা বিরল। তবে ইন্দোনেশিয়ায় এটি প্রথম নয়। ২০১৭ ও ২০১৮ সালেও একই ভাবে আরও দুইজনের মৃত্যু হয়।

অজগর তাদের খাবার পুরোটাই গিলে খায়। তাদের চোয়ালগুলো খুব নমনীয় লিগামেন্ট দ্বারা সংযুক্ত থাকে যাতে তারা বড় শিকারের চারপাশে প্রসারিত করতে পারে। সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞ এর আগে বিবিসিকে বলেছিলেন যে অজগর সাধারণত ইঁদুর এবং অন্যান্য প্রাণী খায়। 'কিন্তু একবার তারা একটি নির্দিষ্ট আকারে পৌঁছে গেলে প্রায় এমন হয় যে তারা তখন ইঁদুরের খাবার খেতে বিরক্ত হয়, কারণ ক্যালোরির মূল্য নেই'।

সিঙ্গাপুরের বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণা কর্মকর্তা মেরি-রুথ লো বলেন, 'মূলত তারা তাদের শিকারের মতো বড় হতে পারে'। শূকর এমনকি গরুর মতো বড় প্রাণীও খেতে পারে অজগর।

সূত্র: বিবিসি

এসএনআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()