সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩১°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস ৮ কিমি/ঘ

বান্দরবান-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বন্যহাতি আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতি আহত হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতি আহত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা সদরের চাকঢালা-মিয়ানমার সীমান্তের ৪৩-৪৪ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে স্থলমাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে দুপুর ২টার দিকে চেরার মাঠ এলাকার ঐতাইল্ল্যা ঝিরিতে পায়ের গোড়ালি উড়ে যাওয়া রক্তাক্ত অবস্থায় আহত একটি বুনোহাতি দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা হাতিটিকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে।

স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, মাইন বিস্ফোরণে বন্যহাতির পায়ের গোড়ালি উড়ে গেছে।

তিনি আরও বলেন, খাদ্যের সন্ধানে বিভিন্ন হাতি বাংলাদেশ-মিয়ানমারের জঙ্গলে বিচরণ করে থাকে। আজও বিচরণের একপর্যায়ে ওই এলাকায় গেলে আরাকান আমির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ডান পাশের সামনের পায়ের গোড়ালি থেকে উড়ে গিয়ে গুরুতর আহত হয় হাতিটি।

নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার বলেন, হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

নয়ন চক্রবর্তী/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

বাংলাদেশ

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

চমেকে ভর্তুকির ডায়ালাইসিস চলবে, স্যান্ডরের চুক্তি বাড়ছে ছয় মাস

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পিপিপির আওতায় ডায়ালাইসিস সেবাদাতা স্যান্ডরের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হচ্ছে; ৬২১ টাকায় সেবা নেওয়া ২৭৬ কিডনি রোগীর স্বস্তি।

দৈনিক আজাদী৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

২০২৪ সালের এপ্রিলের তাপপ্রবাহে দেশে ৫,৫১৫টি বাড়তি অপরিণত জন্ম: গবেষণা

জিরো কার্বন অ্যানালিটিকসের নতুন গবেষণা বলছে, ২০২৪ সালের এপ্রিলের তীব্র তাপপ্রবাহের সঙ্গে বাংলাদেশে আনুমানিক ৫,৫১৫টি অতিরিক্ত অপরিণত শিশুজন্মের সম্পর্ক রয়েছে; মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে অন্তত ১,৪৭৯টি হতো না। ৪৭ শতাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।

দৈনিক আজাদী৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আট বিভাগে গম-ভুট্টা গবেষণায় ২৫ কোটি ৯১ লাখ টাকার প্রকল্প, লক্ষ্য জলবায়ুসহিষ্ণু জাত ও বীজ

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের গবেষণা জোরদারে ২৫ কোটি ৯১ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে; পাঁচ বছরে পাঁচটি নতুন জাত, ৩,১০০ প্রদর্শনী আর সিড ভিলেজে গম ও হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদন এর লক্ষ্য।

শেয়ার বিজ৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)