সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

জবি ছাত্রদল নেতার উদ্যোগে দুই দিনব্যাপী ফল ও পিঠা উৎসব

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিবের উদ্যোগে ক্যাম্পাসে দুই দিনব্যাপী ফল ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলে দুপুর ১টা পর্যন্ত।‎‎জানা গেছে, উৎসব

ফল

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিবের উদ্যোগে ক্যাম্পাসে দুই দিনব্যাপী ফল ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলে দুপুর ১টা পর্যন্ত।‎‎জানা গেছে, উৎসবে প্রায় তিন হাজার শিক্ষার্থীর জন্য দুই রকমের পিঠা এবং মাল্টা ও আনারসসহ মোট পাঁচ ধরনের ফল পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, আগামীকালও (২২ সেপ্টেম্বর) একইভাবে এ আয়োজন অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের মধ্যে এই আয়োজন বেশ সাড়া ফেলেছে।

‎সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহন বলেন, এমন অসময়ে এই ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। পিঠা ও ফল খেয়ে গ্রামের কথা মনে পড়ে গেল। এমন উৎসব মাঝে মধ্যেই করা উচিত।‎‎আরেক শিক্ষার্থী নাফীস বলেন, ফলগুলো দারুণ সুস্বাদু ছিল। এমন উৎসবমুখর পরিবেশে এমন সময়ে খাওয়াদাওয়া করতে সত্যিই ভালো লাগছে। ছাত্রদলের এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।‎‎এ বিষয়ে ছাত্রদল নেতা রিয়াসাল রাকিব বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদলের বিভিন্ন পরিকল্পনা ছিল। তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন। ‎ছাত্রদল নেতা রিয়াসাল বলেন, সকাল থেকে শিক্ষার্থীদের ভালো সাড়া পেয়েছি। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ফল ও পিঠা খেয়ে আনন্দ করেছে। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদল সবসময় কাজ করে যাবে এবং যেকোনো পরিস্থিতিতে শিক্ষার্থীরা আমাদের পাশে পাবে।

টিএইচকিউ/এমএমকে/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()