সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

৩০০ টাকার তরমুজ এখন ৫০

চট্টগ্রামের মিরসরাইয়ে হঠাৎ তরমুজের দরপতন হয়েছে। প্রতিপিস তরমুজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। একজোড়া বিক্রি হচ্ছে ১০০ টাকা।

ফল

চট্টগ্রামের মিরসরাইয়ে হঠাৎ তরমুজের দরপতন হয়েছে। প্রতিপিস তরমুজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। একজোড়া বিক্রি হচ্ছে ১০০ টাকা।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে মিরসরাই পৌর সদরের ফুটওভার ব্রিজের নিচে সড়কের পাশে তরমুজ বিক্রির এমন দৃশ্য চোখে পড়ে। দাম কমে যাওয়ায় লোকজনকে হুমড়ি খেয়ে তরমুজ কিনতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তরমুজের দাম কমে গেছে। বেচাকেনাও কম। এখন অনেক ব্যবসায়ী পুঁজি নিয়ে শঙ্কিত রয়েছেন। কিছুদিন আগেও যে সাইজের তরমুজ বিক্রি হয়েছে ৩০০ টাকায়, এখন ব্যবসায়ীরা বাধ্য হয়ে ওই সাইজের দুই পিস তরমুজ ১০০ টাকায় বিক্রি করছেন।

তরমুজ ব্যবসায়ী সরোয়ার হোসেন বলেন, এবার নোয়াখালীর সুবর্ণচরে দুই লাখ টাকায় একটি তরমুজের ক্ষেত কিনে নিয়েছি। তবে বৃষ্টির কারণে জমিতে অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে। এখন পুঁজি তুলতে পারবো কি না চিন্তায় আছি। রমজানের শুরু থেকে ভালো বিক্রি হলেও এখন জমিতে পচে যাচ্ছে।

আরেক ব্যবসায়ী জাবেদ হোসেন বলেন, 'আমরা ৫০০ পিস তরমুজ এনেছি। প্রতিপিস তরমুজ ৫০ টাকায় বিক্রি করছি। জোড়া ১০০ টাকা। ২০০ পিসের মতো বিক্রি হয়েছে। আশা করছি বাকিগুলোও বিক্রি হয়ে যাবে।'

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নোয়াখালীর সুবর্ণচর ও চট্টগ্রাম থেকে পাইকারি দরে তরমুজ কিনে ট্রাকযোগে মিরসরাই উপজেলার বিভিন্ন বাজারে খুচরা বিক্রি করেন। তবে মিরসরাইয়ের চরাঞ্চলে তরমুজ চাষ হলেও এখনো পুরোপুরি বিক্রির উপযোগী হয়নি। ফল অপরিপক্ব থাকায় বাইরে থেকে তরমুজ আনতে হচ্ছে।

মিরসরাই বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি নুরুল গণি তুহিন বলেন, দুদিন আগে যে সাইজের তরমুজ বিক্রি হয়েছে ২০০-৩০০ টাকা, একদিনের বৃষ্টিতে এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রথমে তো ভালো লাভ করেছে। এখন হয়তো তাদের কিছুটা লোকসান হবে।

এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

তালের চিনি ও গুড় তৈরি করবেন যেভাবে

তালগাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ বাংলাদেশের সব এলাকায় অযত্ন-অবহেলায় জন্মে। এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে। আবার গাছের গোড়ায় পানি দাঁড়ালেও সহজে মারা যায় না। তালগাছ রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, জমির আইলে, পুকুরপাড়, রেললাইন ইত্য

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
ফল

কলার ছড়ির ভেতর লুকিয়ে ছিল ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে খয়েরি রঙের একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()