সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

রান্নাঘরে পাওয়া গেলো ১০ ফুট লম্বা অজগর

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি বাড়ির রান্নাঘরে আঁড়ার সঙ্গে পেঁচিয়ে ছিল ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর। বাড়ির লোক দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। পরে যুবসমাজ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে অজগরটি উদ্ধার করেন। বস্তাবন্দি করে গহীন পাহাড়ে অবমুক্ত করা হয় অজগরটি।

রান্নাবান্না

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি বাড়ির রান্নাঘরে আঁড়ার সঙ্গে পেঁচিয়ে ছিল ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর। বাড়ির লোক দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। পরে যুবসমাজ নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে অজগরটি উদ্ধার করেন। বস্তাবন্দি করে গহীন পাহাড়ে অবমুক্ত করা হয় অজগরটি।

শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার কুমিরা ইউনিয়নের পূর্ব সোনার পাড়া এলাকায় খলিলুর রহমানের রান্নাঘরে অজগরটি ধরা পড়ে। খলিলুর রহমানের বাড়ি থেকে আধা কিলোমিটার আগেই পাহাড়ের টিলা রয়েছে।

স্থানীয় ব্যক্তিদের ধারণা, ওই পাহাড়ের টিলা থেকে অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে।

স্থানীয় বাসিন্দা ইলিয়াস হোসেন বলেন, শুক্রবার সকালে অজগরটি দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কেউ অজগরটিকে ধরার সাহস করছিলেন না। পরে স্থানীয় বাসিন্দারা যুবসমাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের খবর দেন। ওই সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে টেনে নামান। পরে বস্তাবন্দি করে সেটিকে ওই বাড়ির কাছাকাছি পাহাড়ের গহীনে নিয়ে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় ব্যক্তিদের ধারণা, অজগরটির দৈর্ঘ্য ১০ ফুটের মতো হবে। খুব সম্ভবত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সেটি লোকালয়ে চলে আসে। পরে খলিলুর রহমানের রান্নাঘরের আঁড়ার সঙ্গে পেঁচিয়ে থেকে যায় সাপটি।

এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()