সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

লোকালয়ে দলছুট হনুমান

জামালপুরের মাদারগঞ্জে লোকালয়ে চলে এসেছে একটি হনুমান। হনুমানটি কখনো গাছে কখনো বাড়ির চালে লাফিয়ে বেড়াচ্ছে। প্রাণীটি হঠাৎ লোকালয়ে চলে আসায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন।

পরিবেশ

জামালপুরের মাদারগঞ্জে লোকালয়ে চলে এসেছে একটি হনুমান। হনুমানটি কখনো গাছে কখনো বাড়ির চালে লাফিয়ে বেড়াচ্ছে। প্রাণীটি হঠাৎ লোকালয়ে চলে আসায় উৎসুক জনতা দেখতে ভিড় করছেন।

শনিবার (৩ জুন) উপজেলার গুনারিতলা ইউনিয়নের জাংগালিয়া গ্রামের জাংগালিয়া বাজারের পাশে একটি বাড়িতে সন্ধ্যা পর্যন্ত হনুমানটি দেখা যায়। সাধারণ মানুষের ধারণা, খাবারের খোঁজে হয়তো এটি লোকালয়ে চলে এসেছে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে হঠাৎ তারা হনুমানটি দেখতে পান। পরে এলাকাবাসীর চিৎকার-চেঁচামেচিতে প্রাণীটি আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে জায়গা বদল করতে থাকে। অনেকে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

স্থানীয় যুবক রকিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রাণীটিকে ওই এলাকাতেই দেখতে পান তিনি। এটিকে উদ্ধার করতে অনেকের সঙ্গে যোগাযোগও করেছেন কিন্তু কেউ সাড়া দেননি। এ বিষয়ে বনবিভাগের দৃষ্টি কামনা করেন তিনি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রাণীটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। কয়েকদিন খাবার না দিলে সে এমনিতেই ওইখান থেকে চলে যাবে।

নাসিম উদ্দিন/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()