সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

জাফলংয়ে ঝরনায় পর্যটকের পা কামড়ে ধরলো সাপ

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ের মায়াবী ঝরনায় সাপের কামড়ে এক পর্যটক আহত হয়েছেন। বুধবার (২৬ জুন) দুপুরে বন্ধুদের সঙ্গে জাফলং ভ্রমণে গিয়ে এ ঘটনা ঘটে।

পরিবেশ

সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ের মায়াবী ঝরনায় সাপের কামড়ে এক পর্যটক আহত হয়েছেন। বুধবার (২৬ জুন) দুপুরে বন্ধুদের সঙ্গে জাফলং ভ্রমণে গিয়ে এ ঘটনা ঘটে।

আহত পর্যটকের নাম মোহাম্মদ সানাউল্লাহ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নাইমুল হকের ছেলে। সাপটি বিষধর ছিল না। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জাফলং ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ট্যুরিস্ট পুলিশ জানায়, বুধবার দুপুরের দিকে সানাউল্লাহ ও তার বন্ধুরা জাফলংয়ের অন্যতম স্থান পিয়ানের মায়াবী ঝরনায় ঘুরতে যান। সেখানে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে মায়াবী ঝরনার ওপরে ওঠেন তারা। এ সময় সাপ সানাউল্লাহর পা কামড়ে ধরে। পরে সানাউল্লাহ সাপটিকে ছাড়িয়ে ঝরনার নিচে এসে অসুস্থ হয়ে পড়লে ট্যুরিস্ট পুলিশ তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটে পাঠানো হয়।

ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ মোহাম্মদ রতন শেখ বলেন, এক পর্যটককে সাপে কামড় দিলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, ঝরনার একেবারে ওপরে না ওঠার জন্য দায়িত্বরত পুলিশ সদস্যরা প্রতিনিয়ত মাইকিং করেন। তাছাড়াও সতর্কতার জন্য ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে একাধিক বিলবোর্ড স্থাপন করা আছে। এরপরও অতিউৎসাহী অনেক পর্যটক ঝরনার একেবারে ওপরের দিকে উঠতে চান। এতে করে মাঝেমধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু দুর্ঘটনা ঘটে থাকে।

ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ফেসবুক পেজে জানানো হয়েছে, মায়াবী ঝরনায় সাপে কাটা রোগীটি আশঙ্কামুক্ত। সাপটি বিষাক্ত ছিল না। ভয়ের কোনো কারণ নেই।

আহমেদ জামিল/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()