সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

পাকা আমের লাচ্ছি, ক্লান্ত দুপুরে এক চুমুকেই প্রশান্তি

পাকা আমের মৌসুম মানেই চারপাশে ছড়ানো থাকে সোনালি রঙের মিষ্টি গন্ধ। এই সময়টায় অনেকেই শুধু ফল খেয়ে তৃপ্ত হন, আবার কেউ কেউ আম দিয়ে বানিয়ে ফেলেন দারুণ সব পানীয়। তেমনই একটি জনপ্রিয় ও স্বাস্থ্যকর পানীয় হলো পাকা আমের লাচ্ছি। ক্লান্ত দুপুরে ঠান্ডা এই পানীয় মুহূর্তেই এনে দিতে পারে প্রশান্তি। হঠাৎ অতিথি এলেও চ

ফল

পাকা আমের মৌসুম মানেই চারপাশে ছড়ানো থাকে সোনালি রঙের মিষ্টি গন্ধ। এই সময়টায় অনেকেই শুধু ফল খেয়ে তৃপ্ত হন, আবার কেউ কেউ আম দিয়ে বানিয়ে ফেলেন দারুণ সব পানীয়। তেমনই একটি জনপ্রিয় ও স্বাস্থ্যকর পানীয় হলো পাকা আমের লাচ্ছি। ক্লান্ত দুপুরে ঠান্ডা এই পানীয় মুহূর্তেই এনে দিতে পারে প্রশান্তি। হঠাৎ অতিথি এলেও চটজলদি বানিয়ে ফেলতে পারেন মজাদার এই লাচ্ছি। চলুন জেনে নেই, কীভাবে সহজ উপায়ে ঘরেই তৈরি করবেন পাকা আমের লাচ্ছি-

উপকরণপাকা আম - ২টি (মাঝারি আকৃতির)টকদই - ১ কাপচিনি - ২ টেবিল চামচ (রুচি অনুযায়ী কম-বেশি করতে পারেন)ঠান্ডা দুধ - আধা কাপপরিমাণমতো বরফ কুচিসাজানোর জন্য পেস্তা বাদাম কুচি

প্রস্তুত প্রণালিপ্রথমেই পাকা আম ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তারপর ছোট টুকরো করে কেটে রাখুন। একটি ব্লেন্ডারে আমের টুকরো, দই, চিনি ও ঠান্ডা দুধ একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। যদি মিশ্রণটি বেশি ঘন হয়ে যায়, তাহলে প্রয়োজনমতো দুধ যোগ করে আবার ব্লেন্ড করুন। এবার বরফ কুচি দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিন যতক্ষণ না এটি একদম মসৃণ হয়ে আসে। ভালো করে ব্লেন্ড হওয়ার পর পরিবেশন গ্লাসে লাচ্ছি ঢালুন। উপরে সামান্য পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিন। চাইলে আমের ছোট টুকরো বা পাতলা স্লাইস দিয়েও সাজাতে পারেন।

পরিবেশন টিপসএই লাচ্ছি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করাই সবচেয়ে উপভোগ্য। চাইলে ফ্রিজে ১৫ মিনিট রেখে পরিবেশন করতে পারেন আরও ঠান্ডা ও সতেজ স্বাদের জন্য। এক গ্লাস পাকা আমের লাচ্ছি শুধু তৃষ্ণাই মেটায় না, বরং দিনটাকে করে তোলে আরও রঙিন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()