সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

গাজরের রসমালাইয়ের রেসিপি

চেনা রসমালাইয়ে যদি একটু ভিন্নতার ছোঁয়া আনতে চান, তাহলে গাজরের রসমালাই হতে পারে দারুণ চমক। মিষ্টি গাজরের স্বাভাবিক রং ও হালকা সুবাসে তৈরি এই ডেজার্ট যেমন দেখতেও লোভনীয়, তেমনই স্বাদেও আলাদা। ঘরোয়া উপকরণে সহজেই বানানো যায় এই বিশেষ রসমালাই, যা উৎসব কিংবা অতিথি আপ্যায়নে এনে দেবে নতুনত্বের স্বাদ। চলুন জেন

রান্নাবান্না

চেনা রসমালাইয়ে যদি একটু ভিন্নতার ছোঁয়া আনতে চান, তাহলে গাজরের রসমালাই হতে পারে দারুণ চমক। মিষ্টি গাজরের স্বাভাবিক রং ও হালকা সুবাসে তৈরি এই ডেজার্ট যেমন দেখতেও লোভনীয়, তেমনই স্বাদেও আলাদা। ঘরোয়া উপকরণে সহজেই বানানো যায় এই বিশেষ রসমালাই, যা উৎসব কিংবা অতিথি আপ্যায়নে এনে দেবে নতুনত্বের স্বাদ। চলুন জেনে নেওয়া যাক গাজরের রসমালাই তৈরির সহজ রেসিপি-

প্রথমেই গাজর ধুয়ে কুচি করে কেটে সেদ্ধ করুন। ঠান্ডা হলে তা ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা গাজর কিছুটা আলাদা বাটিতে রাখুন। এবার প্যানে ঘি দিয়ে বাকি ব্লেন্ড করা গাজর কিছুক্ষণ নেড়ে তাতে সুজি আর আধা কাপ গুঁড়াদুধ দিয়ে অনবরত নাড়তে থাকুন। হালুয়ার মতো আঠালো হয়ে এলে নামিয়ে নিন। এরপর হাত দিয়ে গোল গোল মিষ্টির মতো বানিয়ে কয়েক মিনিট ভাপ দিয়ে নিন।

অন্যদিকে তরল দুধে গুঁড়াদুধ আর চিনি মিশিয়ে জ্বাল দিন। ফুটে ওঠার পর তাতে আলাদা করে রাখা গাজর পেস্ট আর বাদামকুচি দিয়ে দিন। এবার গাজরের মিষ্টিগুলো রসে ঢেলে দিয়ে ১০ মিনিট সেদ্ধ করুণ। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের গাজরের রসমালাই। এবার ঠান্ডা হলে ওপরে বাদামকুচি দিয়ে পরিবেশন করুণ আপনার পছন্দের পেয়ালায়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()