সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৭২%বাতাস ৫ কিমি/ঘ

লোকালয় থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলায় খড়ের গাদার নিচ থেকে একটি অজগর উদ্ধার করেছেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

বাগেরহাটের শরণখোলায় খড়ের গাদার নিচ থেকে একটি অজগর উদ্ধার করেছেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের শরণখোলা গ্রামের ফিরোজ মিস্ত্রির বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়। অবমুক্ত অজগরটি ১২ ফুট লম্বা। ওজন প্রায় ১৫ কেজি।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলেটেটর আলম হাওলাদার বলেন, সুন্দরবন থেকে লোকালয়ে এসে অজগরটি একটি বাড়ির মুরগির খোপে ঢুকে কয়েকটি মুরগি খেয়ে ফেলে। পরে খড়ের গাদায় লুকিয়ে থাকার চেষ্টা করে। খবর পেয়ে অজগরটি উদ্ধার করে সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করি।

সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান বলেন, স্বেচ্ছাসেবকরা উদ্ধার করে অজগরটি আমাদেরকে কাছে দিয়েছেন। পরে আমরা শরণখোলা রেঞ্জ অফিসের দক্ষিণ পাশে ধাবড়ি এলাকার বনে অবমুক্ত করেছি।

নাহিদ ফরাজী/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বিশ্বে বন্যপ্রাণী বাণিজ্যে ১ লাখ ৭ হাজারের বেশি প্রজাতি, আগের হিসাবের দ্বিগুণ

সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীর গবেষণায় অন্তত ১,০৭,৩৫৬টি বন্য প্রাণী, উদ্ভিদ ও ছত্রাক প্রজাতির ব্যবহার ও বাণিজ্যের হিসাব মিলেছে; আন্তর্জাতিক তথ্যভান্ডারে বাদ পড়ছে হাজারো প্রজাতি, বিশেষ করে অমেরুদণ্ডী প্রাণী ও ছত্রাক।

ডাউন টু আর্থ৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

গরু ঘাস খেলেও কি ভূমি পরিষ্কার? অস্ট্রেলিয়ার নতুন পরিবেশ নির্দেশিকায় খামারিদের উদ্বেগ

নতুন সরকারি নির্দেশিকায় ঘাস সরানোকেও ভূমি পরিষ্কারের সংজ্ঞায় আনা হয়েছে, আর চলমান ব্যবহারের ছাড় উঠে যাওয়ায় খামারিরা প্রশ্ন তুলছেন, বহু বছর চরানো হয়নি এমন জমিতে আবার গরু ছাড়লে আইন ভাঙা হবে কি না।

Beef Central৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

২০২৪ সালের এপ্রিলের তাপপ্রবাহে দেশে ৫,৫১৫টি বাড়তি অপরিণত জন্ম: গবেষণা

জিরো কার্বন অ্যানালিটিকসের নতুন গবেষণা বলছে, ২০২৪ সালের এপ্রিলের তীব্র তাপপ্রবাহের সঙ্গে বাংলাদেশে আনুমানিক ৫,৫১৫টি অতিরিক্ত অপরিণত শিশুজন্মের সম্পর্ক রয়েছে; মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে অন্তত ১,৪৭৯টি হতো না। ৪৭ শতাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।

দৈনিক আজাদী৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)