সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ৫ কিমি/ঘ

গাঙ্গেয় ডলফিনটি নিয়ে গেলেন এক কবিরাজ

গাজীপুরের শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী নান্দিয়া সাঙ্গুন গ্রামের সুতিয়া নদীতে বুধবার সন্ধ্যা ৭টায় ধরা পড়ে একটি গাঙ্গেয় ডলফিন। স্থানীয় লোকজন বাধা দিলেও সেটি নদীতে না ছেড়ে এক ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার সীমান্তবর্তী নান্দিয়া সাঙ্গুন গ্রামের সুতিয়া নদীতে বুধবার সন্ধ্যা ৭টায় ধরা পড়ে একটি গাঙ্গেয় ডলফিন। স্থানীয় লোকজন বাধা দিলেও সেটি নদীতে না ছেড়ে এক কবিরাজ নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নান্দিয়া সাঙ্গুন গ্রামের পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক তরুণ জানান, সন্ধ্যা ৭টায় এই গাঙ্গেয় ডলফিন এক জেলের জালে ধরা পড়ে। পরে সেটিকে নদীর পাড়ে নিয়ে আসা হয়। ডলফিনটি জীবিত থাকা অবস্থায় তিনিসহ স্থানীয় অনেকেই এটিকে নদীতে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় খবর পেয়ে নদীর অপর পাশে ময়মনসিংহ জেলার পাগলা থানার নিগুয়ারী গ্রামের মোবারক হোসেন নামের এক কবিরাজ সেখানে আসেন। তিনি জেলের কাছ থেকে ডলফিনটিকে জীবিত অবস্থায় তাঁর বাড়িতে নিয়ে যান। স্থানীয় লোকজন জানান, ওই কবিরাজ তেল তৈরি করার জন্য ডলফিনটি নিয়ে গেছেন।রাহাত আকন্দ নামের এক ব্যক্তি প্রথম আলোকে জানান, তাঁরা বন্ধুবান্ধব মিলে ডলফিনটিকে নদীতে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিলেন। তিনি বলেন, ‘ডলফিন এখন নদীতে নেই বললেই চলে। এমন দুঃসময়ে এভাবে জেলের জালে ধরা পড়ায় প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই আমরা এটিকে নদীতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম।’ কিন্তু ওই জেলে তাঁদের কথা না শুনে ডলফিনটি এক কবিরাজের কাছে দিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী লোকজনের কয়েকজন জানান, ডলফিনটির দৈর্ঘ্য সাড়ে তিন ফুটের মতো। গায়ের রং ধূসর। মুখের আকৃতি লম্বাটে। এগুলো বর্ষার সময় মাঝেমাধ্যে সুতিয়া নদীতে লাফাতে দেখা যায়। একসময় এই নদীতে অনেক গাঙ্গেয় ডলফিন ছিল বলে তাঁরা জানেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এদের সংখ্যা কমে যাচ্ছে।

প্রথম আলোসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

আইন অমান্য করে যমুনায় ধরা হচ্ছে মহাবিপন্ন বাঘাআইড়, বাজারে কেজি দেড় হাজার টাকা

জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি সীমানার যমুনা থেকে ৩০ থেকে ১০০ কেজির বাঘাআইড় ধরে বালিজুড়ি বাজারে প্রায় প্রতিদিন বিক্রি হচ্ছে, অথচ বন্যপ্রাণী আইনে এটি সংরক্ষিত মহাবিপন্ন প্রজাতি।

ইত্তেফাক১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

চিংড়িঘেরে হারানো চকরিয়া সুন্দরবন ফেরানো কেন জরুরি: খলিলউল্লাহ্‌র কলাম

একসময় ২১ হাজার একরের বেশি জুড়ে থাকা চকরিয়া সুন্দরবনে এখন একটিমাত্র সুন্দরীগাছ; লেখক ও সাংবাদিক খলিলউল্লাহ্‌ লিখেছেন, ম্যানগ্রোভ রেখে চিংড়ি চাষ (সিলভোফিশারি) সম্ভব, বন ফেরাতে দরকার রাজনৈতিক সদিচ্ছা।

প্রথম আলো১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক: টমেটোখেতের পরিচর্যা, পানের বরজ, পাহাড়ের পেঁপে আর পদ্মার ভাঙন

১০ অক্টোবর দেশের নানা প্রান্ত থেকে প্রথম আলোর আলোকচিত্রীদের তোলা ছবির মধ্য থেকে মাঠ, নদী আর গ্রামের জীবনের কয়েকটি মুহূর্ত।

প্রথম আলো১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)