সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩৩°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫১%বাতাস ৪ কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

এবার বঙ্গবন্ধু সাফারি পার্কে সিংহীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ এক সিংহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় পার্কের আফ্রিকান সাফারিতে সিংহীটির মৃত্যু হয়। এটির বয়স হয়েছিল আনুমানিক ১১ বছর।

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ এক সিংহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় পার্কের আফ্রিকান সাফারিতে সিংহীটির মৃত্যু হয়। এটির বয়স হয়েছিল আনুমানিক ১১ বছর।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের ১১ আগস্ট সিংহীটির প্রথম অসুস্থতা শনাক্ত হয়। পেটের নিচে পানি জমে থলির মতো অংশ ঝুলে থাকতে দেখা যায়। বিভিন্ন সময় বাম পায়ে সমস্যা দেখা দেয়। মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়। পরে চিকিৎসা চলতে থাকে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিংহীটি চার পা ঝাঁকুনি দিয়ে শুয়ে কাঁপতে থাকে। পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চিকিৎসা দেন। বৃহস্পতিবার সকাল থেকে আগের মতোই শ্বাসকষ্ট শুরু হলে দুপুর ১টার দিকে সিংহীটি মারা যায়।

গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ১১টি জেব্রা ও একটি বাঘ মারা গেছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার সিংহী মারা যাওয়ার খবর এলো।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

বাংলাদেশ

AEZ-০৭: সক্রিয় ব্রহ্মপুত্র-যমুনা প্লাবনভূমি, যেখানে নদী জমি গড়ে আবার কেড়েও নেয়

নদীভাঙন, নতুন চর, বালু-পলির মাটি আর অনিশ্চিত বন্যার মৌসুম। কুড়িগ্রাম থেকে মানিকগঞ্জ পর্যন্ত প্রায় ৩ লাখ ১৯ হাজার হেক্টরের এই অঞ্চলে কৃষিকে টেকসই করতে দরকার জমিভিত্তিক তথ্য, উপগ্রহচিত্রের পর্যবেক্ষণ আর সময়মতো পরিকল্পনা।

তানিয়া চৌধুরী১ নভেম্বর ২০২৬১৩ মিনিটের পড়া
পরিবেশ

বরেন্দ্রে বছরে ০.৬ মিটার পর্যন্ত নামছে পানির স্তর, সমন্বিত পানিনীতির দাবি

রাজশাহীতে নীতি সংলাপে বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে ভূ-উপরিস্থ পানি, খাল-বিল সংস্কার, বৃষ্টির পানি সংরক্ষণ ও কম পানির ফসলের ওপর জোর দিয়েছেন।

বাসস১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)