সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

উঠান থেকে শিশুকে কামড়ে তুলে নিয়ে গেলো শিয়াল

কিশোরগঞ্জে বাড়ির উঠানে শিয়ালের কামড়ে মো. আরাফ নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ

কিশোরগঞ্জে বাড়ির উঠানে শিয়ালের কামড়ে মো. আরাফ নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরাফ একই এলাকার মো. লিংকন মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর পরিবারের সদস্যরা অন্য কাজে ব্যস্ত হলে এক ফাঁকে ঘর থেকে উঠানে চলে আসে শিশু আরাফ। এসময় একটি শিয়াল আরাফের গলায় কামড়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর বাড়ির পাশে জঙ্গল থেকে আরাফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

আরাফের দাদা লালু মিয়া বলেন, ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে খেলাধুলা করছিল আরাফ। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশপাশে খোঁজাখুঁজির পর এলাকার মসজিদে মাইকিং করা হয়। এসময় একজন লোক খাইরুল ইসলামের জঙ্গলে বাচ্চাসহ একটি শিয়ালকে দেখতে পেয়ে সামনে যেতেই শিয়াল চলে যায়। পরে ডাক চিৎকারে সেখানে গিয়ে দেখি আরাফের গলায় কামড়ের দাগ। বুকের মধ্যে শিয়ালের নখের দাগ। তাকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে গ্রামের একটি ফার্মেসিতে নিয়ে গেলে ডাক্তার আরাফকে মৃত ঘোষণা করেন।

আরাফের বাবা লিংকন বলেন, সন্ধ্যায় স্ত্রী-সন্তানকে নিয়ে বাসায় ইফতার করি। ইফতার শেষে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আরাফকে খুঁজতে আমার দোকানে যায়। দোকান থেকে এসে আমার ছেলের মরদেহ দেখতে পাই।

বৌলাই ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী সদস্য শারমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসকে রাসেল/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()