সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

নোয়াখালী-লক্ষ্মীপুরে ১০০ জনকে সাপের কামড়

টানা বর্ষণে লক্ষ্মীপুরে প্রায় সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ পানিবন্দি। কোথাও হাটু পরিমাণ আবার কোথাও কোমড়সমান পানি জমে আছে। গত দুদিন ধরে নোয়াখালীর বন্যার পানির চাপে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে।

পরিবেশ

টানা বর্ষণে লক্ষ্মীপুরে প্রায় সব জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ পানিবন্দি। কোথাও হাটু পরিমাণ আবার কোথাও কোমড়সমান পানি জমে আছে। গত দুদিন ধরে নোয়াখালীর বন্যার পানির চাপে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে বেড়েছে সাপের উপদ্রব। গত কয়েকদিনে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় সাপের কামড়ের শিকার হয়েছেন ৬৫ জন। নোয়াখালীতে ৩৫ জনকে কামড় দিয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম ও লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএমও অরুপ পাল বলেন, আমাদের হাসপাতালে গত কয়েকদিনে ৬৩ জন সাপে কামড়ানো রোগী এসেছেন। এরমধ্যে গত দুদিনে ১০ জন চিকিৎসা নিয়েছেন। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন দুজন। এরমধ্যে কয়েকজনকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, গত দুদিনে আমরা ৩৫ জন সাপেকাটা রোগীকে চিকিৎসা দিয়েছি। তবে বিষাক্ত সাপ ছিল না মনে হচ্ছে। সাপেকাটা রোগীর সেবা নিশ্চিতে আমাদের পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে।

কাজল কায়েস/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()