সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

কলা চুরি ঠেকাতে সাবেক সেনাসদস্যের অভিনব কৌশল

অনেক শখ করে বাড়ির পাশেই লাগিয়েছেন কলা গাছ। প্রতিবছর তাতে ফলও আসছে। কিন্তু নিজের হাতে লাগানো গাছের ফল বাড়িতে আর নিয়ে যাওয়া হয়ে ওঠে না, তার আগেই চলে যায় চোরের দখলে। এবার সেই ফল রক্ষায় অভিনব এক উপার বের করেছেন ভারতীয় সেনাবাহিনীর সাবেক এক সদস্য।

ফল

অনেক শখ করে বাড়ির পাশেই লাগিয়েছেন কলা গাছ। প্রতিবছর তাতে ফলও আসছে। কিন্তু নিজের হাতে লাগানো গাছের ফল বাড়িতে আর নিয়ে যাওয়া হয়ে ওঠে না, তার আগেই চলে যায় চোরের দখলে। এবার সেই ফল রক্ষায় অভিনব এক উপার বের করেছেন ভারতীয় সেনাবাহিনীর সাবেক এক সদস্য।

কলা গাছের গোড়ায় বাঁশ পুঁতে ও তার সঙ্গে টিন দিয়ে ঘিরে রেখে তালা ঝুলিয়ে দিয়েছেন। আর উঁচুতে থাকা কলার কাঁদি বাঁচাতে ব্যবহার করেছেন বিশেষ ধরনের মোটা লোহার জালি, যা ঝুলিয়ে রাখা হয়েছে বাঁশের সঙ্গে। কেউ যদি কলার কাঁদিটি কাটতে যায় তাহলে ঠিক সেটি কেটে লোহার জালিতেই আটকে থাকবে, নিচে আর পড়বে না।

অদ্ভুত এই কাণ্ড ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গার কচুলিয়া গ্ৰামে। সেনাবাহিনীর সাবেক সদস্য রফিকুল ইসলাম বাড়ির পাশেই রাস্তার ধারে কয়েকটি কলাগাছ লাগিয়েছিলেন। সেই গাছের কলা ও মোচা চুরি ঠেকাতেই অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন তিনি।

রফিকুলের দাবি, এই পদ্ধতি অনেকটাই কাজ দিয়েছে। তিনি বলেন, আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, তাই সিকিউরিটি বা ডিফেন্সটা ভালো করে বুঝি। অবসর নেওয়ার পরে চাষের প্রতি আমার মনোযোগ বাড়ে। ২০১৯ সালে প্রথম কলাগাছগুলো লাগায়। এক বছরের মধ্যেই ফলও আসে। কিন্তু ২০২৪ সাল পর্যন্ত গাছগুলো থেকে কলা তো দূরের কথা, একটা মোচাও বাড়িতে নিয়ে যেতে পারিনি।

তিনি আরও বলেন, এবার দেখলাম বেশ কয়েকটা গাছে মোচা এসেছে। চিন্তা করলাম, যে কোনো উপায়ে এগুলোকে রক্ষা করতে হবে। এরপরই আমার মাথায় এই বুদ্ধি আসে। যেমন বুদ্ধি, তেমন কাজ। প্রথমে বাঁশ পুঁতে পরে জালি টানিয়ে দিয়েছি। আর কলা গাছের সুরক্ষায় টিন দিয়ে ঘিরে তালা মেরে দিয়েছি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()