সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

বন কর্মকর্তার উদাসীনতায় মৃত্যুর পথে হরিণটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেনের উদাসীনতায় মৃত্যুর মুখে শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া একটি চিত্রা হরিণ।

বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেনের উদাসীনতায় মৃত্যুর মুখে শিকারির ফাঁদ থেকে উদ্ধার হওয়া একটি চিত্রা হরিণ।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার বগাচতর সমূদ্র উপকূল থেকে উদ্ধার হয় আহত পুরুষ হরিণটি। একইদিন আরও একটি নারী হরিণকে মৃত উদ্ধার করা হয়। হরিণ দুটিই শিকারির ফাঁদে পড়ে আহত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুপুরে উদ্ধারকৃত আহত পুরুষ হরিণটিকে স্থানীয় প্রাণিসম্পদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম জেলা ভেটেরিনারি ক্লিনিকে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিন দিন পরও বৃহস্পতিবার (৭ মার্চ) আহত হরিণটি বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জেই পড়ে ছিল।

সরেজমিনে দেখা গেছে, বন বিভাগের একটি আবদ্ধ ঘরে আটকে রাখা হয়েছে গুরুতর আহত হরিণটিকে। হরিণটির বয়স আনুমানিক ৬ বছর ও ওজন ৫০ কেজি। পেছনের বাম পায়ের হাঁটু সম্পূর্ণ ভেঙে যাওয়ায় হরিণটি নড়াচড়া করতে পারছিল না। হরিণটির সামনে খাবার হিসেবে পাতাযুক্ত কয়েকটি ডালপালা পড়ে আছে। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই ব্যথায় কাতর হরিণটির।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু বলেন, হরিণটির পেছনের একটি পা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। যার চিকিৎসা এখানে সম্ভব নয়। আমি পা'টিকে কোনোভাবে বেঁধে ব্যান্ডেজ করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম জেলা ভেটেরিনারি ক্লিনিকে পাঠানোর পরামর্শ দিয়েছি। কিন্তু বন কর্মকর্তা বিষয়টির তোয়াক্কা করেননি। হরিণটির আহত পা পঁচন ধরলে এটিকে বাঁচানো সম্ভব হবে না।

এদিকে আহত হরিণটিকে উন্নত চিকিৎসার কথা জানালে উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, উন্নত চিকিৎসার কোনো প্রয়োজন নেই। হরিণটির পা কেটে ফেললেই হবে। এক পা ছাড়া মানুষ যেমন চলতে পারে হরিণও চলতে পারবে।

সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সমূদ্র উপকূলে শিকারিদের ফাঁদে আটকা পড়া দুইটি চিত্রা হরিণ উদ্ধার করে উপকূলীয় বনবিভাগ। উদ্ধারকৃত হরিণ দুটির একটি মারা গেলেও অপরটিকে আহত অবস্থায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

চকরিয়া সুন্দরবনে ৫০ একরে ১ লাখ ২০ হাজার বাইনগাছ: টিকছে ভালো, বাধা চিংড়িঘেরের বাঁধ

কক্সবাজারের চকরিয়ায় প্রায় বিলীন হয়ে যাওয়া উপমহাদেশের প্রাচীন ম্যানগ্রোভ বন ফেরাতে বদরখালী চ্যানেল ও রামপুরা মৌজায় পরীক্ষামূলকভাবে লাগানো বাইনগাছ ভালো টিকছে; বিশেষজ্ঞরা বলছেন, চিংড়িঘেরের বাঁধে আটকে থাকা জোয়ার-ভাটার প্রবাহ ফেরানোসহ চারটি শর্ত পূরণ হলে বনের প্রাণবৈচিত্র্য ফিরতে পারে।

প্রথম আলো২১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ইথিওপিয়া

কফি চাষের উপকারিতা: লাভজনক কৃষি উদ্যোগের সম্ভাবনা

উচ্চমূল্যের ফসল, রপ্তানির সুযোগ, কর্মসংস্থান; ভূমিক্ষয় রোধ, কার্বন শোষণ; নারী ও যুবকের ক্ষমতায়ন — কফি চাষের অর্থনৈতিক, পরিবেশগত, সামাজিক ও স্বাস্থ্যগত উপকারিতা, আর বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ির সম্ভাবনা।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

৩৪ বছরে ৫০-৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমামের নার্সারি থেকে সড়কের পাশে তালগাছের সারি

ভোলার চরফ্যাশনের ওমরপুর ইউনিয়নের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল ৩৪ বছর ধরে নিজের নার্সারিতে চারা তুলে সড়কের ধারে ফলদ, ঔষধি ও তালগাছ লাগাচ্ছেন; বজ্রপাত থেকে সুরক্ষার কথা ভেবে এখন তালের বীজ ও চারায় জোর দিচ্ছেন তিনি।

কৃষি সময়২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()