সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৬%বাতাস ৬ কিমি/ঘ

জাটকা ধরায় জেলের এক বছরের কারাদণ্ড

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় এক জেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় এক জেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলার খুনেরচর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবা ইসলাম।

দণ্ডপ্রাপ্ত লোকমান বেপারী (৪৫) কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের করিব বেপারীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে আড়িয়াল খাঁ নদে জাটকা ধরা হচ্ছে, এমন সংবাদে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। এসময় লোকমান বেপারী নামে এক জেলেকে কারেন্ট জালসহ হাতেনাতে আটক করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত লোকমানকে এক বছরের কারাদণ্ড দেন বিচারক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহাবুবা ইসলাম বলেন, লোকমান বেপারীকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে থেকে ইলিশ ধরার অভিযোগ, চরফ্যাশনের ঘাটে পচা মাছের দুর্গন্ধ

নিষেধাজ্ঞা শেষে চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটে ফেরা কিছু ট্রলারের ইলিশের বড় অংশ পচা; এক জেলে বলেন, ৮ অক্টোবরের আগেই সাগরে গিয়ে ২২ দিন মাছ ধরেছেন তাঁরা।

আজকের পত্রিকা১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

গাপ্পির চেয়ে বেশি মশার লার্ভা খায় দেশি তিন মাছ, গবেষণাগারের পরীক্ষায় ফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষায় নাপিত খয়রা, জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্স দূষিত পানিতেও বিদেশি গাপ্পির চেয়ে অনেক বেশি কিউলেক্স ও এডিস মশার লার্ভা খেয়েছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)