সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

গাইবান্ধায় বিটরুট চাষে কৃষক দম্পতির সাফল্যের সম্ভাবনা

কৃষিনির্ভর উত্তরের জনপদ গাইবান্ধা। সারাবছর এ জনপদের উর্বর মাটিতে বিভিন্ন ফসল চাষ হয়। এবার কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে কৃষক দম্পতির। ধানসহ প্রচলিত অন্য আবাদের পরিবর্তে তারা জেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ করেছেন ভিনদেশি সবজি বিটরুট।

শাকসবজি

কৃষিনির্ভর উত্তরের জনপদ গাইবান্ধা। সারাবছর এ জনপদের উর্বর মাটিতে বিভিন্ন ফসল চাষ হয়। এবার কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে কৃষক দম্পতির। ধানসহ প্রচলিত অন্য আবাদের পরিবর্তে তারা জেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ করেছেন ভিনদেশি সবজি বিটরুট।

বিটরুটের গাছ দেখতে অনেকটা পালং শাকের মতো হলেও এর রঙে ভিন্নতা আছে। পাতা সবুজ ও লালচে ধরনের। নিচের মূল অংশটি দেখতে গাঢ় গোলাপি বা লালচে বেগুনি রঙের। বিভিন্ন পুষ্টি ও ওষুধিগুণ সম্পন্ন সবজিকে সুপারফুডও বলা হয়। শীতকালে উৎপাদন বেশি হলেও সব সময়ই এর দেখা মেলে। দামও সারাবছর ভালো পাওয়া যায়। তাই ২০ শতক জমিতে বিটরুট চাষ করে সাড়া ফেলেছেন গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুপারির ভিটা গ্রামের ফারুকুজ্জামান ফারুক ও মাহফুজা বেগম।

ফারুকুজ্জামান ফারুক ও মাহফুজা বেগম জানান, দীর্ঘদিন ধরে ধান, পাটসহ প্রচলিত বিভিন্ন কৃষিপণ্য আবাদ করেছেন তারা। কোনো চাষেই তেমন লাভবান হতে পারছিলেন না। তবে বিটরুট চাষে তিন মাসের ব্যবধানে অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভে খুশি তারা।

মাহফুজা বেগম জাগো নিউজকে বলেন, 'ছেলেরা রাজি হলেও স্বামী অচেনা সবজি চাষে রাজি হচ্ছিলেন না। মোবাইলে দেখে এবং বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করে একপর্যায়ে তিনি রাজি হন। আবাদ ভালো হয়েছে। আমাদের দেখাদেখি অনেকে বিটরুট চাষ করতে চাচ্ছেন।'

ফারুকুজ্জামান ফারুক জাগো নিউজকে বলেন, '২০ শতক জমিতে বিটরুট চাষ করি। এখন জমিতে প্রায় ১ হাজার কেজি বিটরুট আছে। সর্বনিম্ন ১৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকার কাছাকাছি দামে বিটরুট বিক্রি করছি। আশা করছি লক্ষাধিক টাকার মুনাফা হবে।'

বিটরুট চাষের সাফল্য দেখে উৎসাহী পাশের বেড়াডাঙ্গা গ্রামের যুবক মেহেদী হাসান নয়ন। প্রাথমিকভাবে বাড়ির আঙিনায় বিটরুট চাষ করেছেন। আগামীতে বড় পরিসরে চাষাবাদ শুরুর কথা জানান তিনি। জাগো নিউজকে বলেন, 'এ সবজির চাহিদা ভালো দেখছি। দামও সারাবছর ভালোই থাকে। ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।'

কৃষি বিভাগ জানায়, বিটরুট চাষের জন্য গাইবান্ধার দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উপযুক্ত। মাত্র ৩ মাসেই ফলন পাওয়া যায়। এ অঞ্চলে বিটরুট চাষের অপার সম্ভাবনা আছে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম বলেন, 'কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক দম্পতিকে নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। এটি ব্যাপকভাবে উৎপাদন করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব।'

এ এইচ শামীম/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()