সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কুয়াকাটা সৈকতে এলো মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি পাঁচ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর পেটের অংশে ফাটা আছে এবং লেজের অংশে দাগ দেখা গেছে।

পরিবেশ

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একটি পাঁচ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর পেটের অংশে ফাটা আছে এবং লেজের অংশে দাগ দেখা গেছে।

রোববার (২৫ জুন) বিকেল ৫টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্বপাশে ফ্রাই মার্কেট সংলগ্ন ডলফিনটি দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা। এর আগে ১১ মে সৈকতের ঝাউবন এলাকায় দুটি মৃত ইরাবতী ডলফিন এসেছিল।

জুয়েল বলেন, বিকেলে সৈকত থেকে গঙ্গামতি যাওয়ার পথে ডলফিনটিকে এখানে পড়ে থাকতে দেখি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি এটি সকালের জোয়ারে এসেছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্যমতে, চলতি বছরে আজকেসহ মোট পাঁচটি ইরাবতী এবং ২২ সালে ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে এসেছে।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে বলেন, সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। সম্ভব হলে আমরা স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করবো।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে বিষয়টি জেনেছি। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠিয়ে মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()