সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

নিজঘরে সাপে কাটার পর রাতভর ওঝার ঝাড়ফুঁক, অতঃপর কলেজছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে সাপের কামড়ে আবু জিহাদ আকাশ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তাকে ছোবল দেওয়া বিষাক্ত শিয়ারচাঁদা সাপটি ধরতে সক্ষম হয়েছেন পরিবারের লোকজন।

পরিবেশ

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে সাপের কামড়ে আবু জিহাদ আকাশ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তাকে ছোবল দেওয়া বিষাক্ত শিয়ারচাঁদা সাপটি ধরতে সক্ষম হয়েছেন পরিবারের লোকজন।

শুক্রবার (২১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে সাপ ছোবল দিলে বিভিন্ন ওঝার কাছে ঘুরে ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আকাশের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় সাপ আতংক বিরাজ করছে।

আবু জিহাদ আকাশ কমরদি গ্রামের দিনমজুর কৃষক রহিদুল ইসলামের ছেলে এবং করমদি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

শিয়ারচাঁদা, কালাচ, ডোমনা চিতি, ডোমনা বোড়া বা কমনক্রেট নামের এই সাপ রাসেল ভাইপারের চেয়েও বিষাক্ত ও ভয়ঙ্কর বলে জানান চিকিৎসক।

জানা গেছে, নিজঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে আকাশের ডান হাতে ছোবল দেয় ওই সাপটি। পরিবারের লোকজন সাপটি ধরে একটি কৌটায় ভরে আকাশকে নিয়ে যান গ্রামের কয়েকজন ওঝার কাছে। কিন্তু সেখানে আকাশের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আকাশের মৃত্যু হয়।

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আল মারুফ জানান, প্রতিবেশী জেলা কুষ্টিয়ায় সম্প্রতি রাসেল ভাইপারের উপস্থিতি নিয়ে আতংক বিরাজ করছে। তবে রাসেল ভাইপারের চেয়েও শিয়ারচাঁদা বা কমনক্রেট বেশি বিষাক্ত ও ভয়ংকর।

আসিফ ইকবাল/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()