সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৪ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস ৫ কিমি/ঘ

মিরসরাইয়ে সাপের কামড়ে প্রাণ গেলো শিশুর

চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে মোছা. ফাবিহা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে মোছা. ফাবিহা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

নিহত ফাবিহা উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজির তালুক এলাকার মোহাম্মদ বেলালের মেয়ে।

নিহতের আত্মীয় মেহেদী হাসান জানান, রাতে ঘুমের মধ্যে ফাবিহাকে একটা সাপ কামড়ে দেয়। এসময় সে কান্নাকাটি শুরু করলে পাশের ঘরের মানুষের কাছে নিয়ে যান ফাবিহার মা। পরে তাদের সহযোগিতায় প্রথমে মিরসরাই সেবাতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মস্তান নগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. জয়া ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে চার দিকে শিশুটিকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই মারা যায় সে।

তিনি আরও জানান, শিশুর গায়ে সাপে কাটা চিহ্ন ছিল। তবে পরিবারের সদস্যরা সাপ দেখতে পায়নি বলে জানিয়েছে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

অসম থেকে বক্সায় ফিরল বাঘিনি ‘ডুয়ার্সের রানি’, ঘুমপাড়ানি গুলিতে ধরা হয় রাইমোনায়

বিহার থেকে আনা যে বাঘিনি বক্সা ছেড়ে অসমের রাইমোনা জঙ্গলে চলে গিয়েছিল, তিন ঘণ্টার অভিযানে ঘুমপাড়ানি গুলি করে তাকে মঙ্গলবার রাতে বক্সা টাইগার রিজার্ভের এনক্লোজারে ফেরানো হয়েছে।

সংবাদ প্রতিদিন৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

চট্টগ্রামের সদরঘাটে জাহাজের পাশে ডানা ঝাপটায় অসংখ্য কবুতর

জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর ব্যস্ততার মধ্যে চট্টগ্রামের সদরঘাটে কবুতরের ঝাঁকের ওড়াউড়ি। প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীলের ছবির গল্প।

প্রথম আলো৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

কুয়াশা আর ধুলা ভেদ করে টকটকে লাল সূর্য, নদীতে জেলের নৌকা

প্রথম আলোর আলোকচিত্রী সুপ্রিয় চাকমার ক্যামেরায় ঘন কুয়াশা ও বাতাসের ধুলার স্তর ভেদ করে ওঠা গাঢ় লাল সূর্য এবং নদীর পানিতে তার প্রতিবিম্ব।

প্রথম আলো৪ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)