সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ঘুমের মধ্যে সাপের কামড়ে প্রাণ গেলো শিশুর

সাপের কামড়ে কিরণ হোসেন (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে দংশন করে সাপ।

পরিবেশ

সাপের কামড়ে কিরণ হোসেন (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে দংশন করে সাপ।

কিরণ হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর বর্ডার পাড়ার কৃষক রহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় কাজিপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

কিরণের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরে ঘুমিয়েছিল কিরণ। রাত সাড়ে ৯টার দিকে সাপের কামড়ে তার ঘুম ভেঙে যায়। বাবা-মাকে বিষয়টি জানালে তারা সাপ দেখতে না পেয়ে এড়িয়ে যান। কোনো সমস্যা হবে না-এমন আশা দিয়ে ছেলেকে ঘুমিয়ে পড়তে বলেন তার বাবা-মা। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে কিরণের শারীরিক অবস্থার অবনতি হয়। মারাত্মক অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে হাসপাতালের চিকিৎসকরা কিরণের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল আল মারুফ।

আসিফ ইকবাল/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()