সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ভোলায় এক ইলিশ বিক্রি হলো ১১ হাজার ৬০০ টাকায়

ভোলার দৌলতখানে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি 'রাজা ইলিশ' নিলামে বিক্রি হয়েছে ১১ হাজার ৬০০ টাকায়।

মৎস্য

ভোলার দৌলতখানে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি 'রাজা ইলিশ' নিলামে বিক্রি হয়েছে ১১ হাজার ৬০০ টাকায়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা মেদুয়া ইউনিয়নের মাঝিরহাট মাছ ঘাটে নিলামের মাধ্যমে ইলিশটি বিক্রি করা হয়।

জেলে আনিছ মাঝি জানান, বৃহস্পতিবার সকালে তিনি, রহমান মাঝি ও তাদের সহযোগীরা মেদুয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাদের জালে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশসহ বিভিন্ন আকারের বেশ কয়েকটি ইলিশ ধরা পড়ে। পরে মাছগুলো মাঝিরহাট মৎস্য ঘাটে নিয়ে গেলে সেখানে নিলামের আয়োজন করা হয়।

তিনি বলেন, নিলামে অংশ নেওয়া কয়েকজন আড়তদারের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১১ হাজার ৬০০ টাকায় রাজা ইলিশটি বিক্রি করা হয়।

ইলিশটি ক্রয়কারী আড়তদার মো. আলম ব্যাপারী জানান, নিলামের কয়েকজন আড়তদারের সঙ্গে তিনিও অংশগ্রহণ করেন। পরে সর্বোচ্চ ১১ হাজার ৬০০ টাকা দাম হাঁকিয়ে ইলিশটি ক্রয় করেন। এটি ঢাকার কারওয়ান বাজারের পাইকারি বাজারে সাড়ে ১২ থেকে সাড়ে ১৩ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে দাবি তার।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, বিগত দিনের নিষেধাজ্ঞা সফল হওয়ার সুফল হিসেবে জেলেরা বর্তমানে বড় বড় ইলিশ পাচ্ছেন। আগামীতে আরও বেশি পরিমাণ ইলিশ জেলেরা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()