সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

সীতাকুণ্ডে লোকালয়ে মায়া হরিণ, পরে উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের অলিনগর বেড়িবাঁধ এলাকায় একটি মায়া হরিণকে আটকে রাখার ঘটনা ঘটেছে। পরে উপকূলীয় বন রক্ষীদের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের অলিনগর বেড়িবাঁধ এলাকায় একটি মায়া হরিণকে আটকে রাখার ঘটনা ঘটেছে। পরে উপকূলীয় বন রক্ষীদের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়।

সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে মিয়াজী পাড়া ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনসহ কয়েকজন ব্যক্তি তাদের পালিত কুকুর দিয়ে হরিণটি ধাওয়া করে বেঁধে রেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দলছুট একটি হরিণকে তাড়া করছিল কুকুর। প্রাণভয়ে ছুটতে ছুটতে একপর্যায়ে কাদায় আটকে পড়ে হরিণটি। এ সময় কুকুরের কবল থেকে গ্রামবাসী হরিণটি রক্ষা করে। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে হরিণটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।

বন বিভাগ জানায়, সম্প্রতি সীতাকুণ্ডের গুলিয়াখালী সাগর উপকূলের ম্যানগ্রোভ বনে ছয়টি হরিণ অবমুক্ত করা হয়েছিল। কাদায় আটকে পড়া হরিণটি এর একটি। সকালে দলছুট হয়ে হরিণটি বন থেকে বেরিয়ে পড়ে। এরপর কুকুরের তাড়া খেয়ে কাদায় আটকে পড়েছিল।

উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জের কর্মকর্তা রনি আলী ঘটনার বিষয়ে বলেন, উদ্ধার হরিণটি দুর্বল হয়ে পড়েছে। এর ঘাড়ে কুকুরের কামড়ের জখম রয়েছে। এটি উদ্ধারের পর চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসার পর সুস্থ করে পুনরায় বনে অবমুক্ত করা হবে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()