সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ৫ কিমি/ঘ

১৩৭ কেজি ওজনের ‘কৈভোল’ মাছ বিক্রি হলো লক্ষাধিক টাকায়

গভীর সমুদ্রে সাতক্ষীরার এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে বিশাল আকারের এক ‘কৈভোল’ মাছ। পরে মেপে দেখা যায়, মাছটির ওজন ১৩৭ কেজি। এটি পরে খুলনার বাজারে নিয়ে বিক্রি করা হয়েছে লক্ষাধিক টাক

গভীর সমুদ্রে সাতক্ষীরার এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে বিশাল আকারের এক ‘কৈভোল’ মাছ। পরে মেপে দেখা যায়, মাছটির ওজন ১৩৭ কেজি। এটি পরে খুলনার বাজারে নিয়ে বিক্রি করা হয়েছে লক্ষাধিক টাকায়।

গতকাল বৃহস্পতিবার সকালে খুলনার নগরীর রূপসা পাইকারি মাছ বাজারে নিয়ে আসা হয় বিশাল মাছটিকে। এরপর দরদাম শেষে তা ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

সকালে এত বড় মাছ আসার কথা জানাজানি হলে মাছটিকে দেখতে বহু মানুষ ভিড় জমায়। মাছটিকে আনা হয় সোহান ফিস নামে একটি আড়তে।

মাছটির ক্রেতা মো. রমজান আলী হাওলাদার জানান, মাছটি তারা ৫০ জন মিলে কেনার পর বাজার থেকেই কেটে ভাগ করে নিয়েছেন।

বাজারে নেওয়ার পর প্রথমে মাছটির দাম উঠেছিল ৬০ হাজার টাকা। কিন্তু ক্রেতাদের আগ্রহের কারণে এর দাম বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয় মাছটি।

গভীর সমুদ্র থেকে বিশাল এই কৈভোল মাছটি ধরেছেন সাতক্ষীরার মৎস্যজীবী গোবিন্দ সরকার। তিনি এটি বেন্টি জাল দিয়ে ধরেন।

কালের কণ্ঠসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

আইন অমান্য করে যমুনায় ধরা হচ্ছে মহাবিপন্ন বাঘাআইড়, বাজারে কেজি দেড় হাজার টাকা

জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি সীমানার যমুনা থেকে ৩০ থেকে ১০০ কেজির বাঘাআইড় ধরে বালিজুড়ি বাজারে প্রায় প্রতিদিন বিক্রি হচ্ছে, অথচ বন্যপ্রাণী আইনে এটি সংরক্ষিত মহাবিপন্ন প্রজাতি।

ইত্তেফাক১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

চিংড়িঘেরে হারানো চকরিয়া সুন্দরবন ফেরানো কেন জরুরি: খলিলউল্লাহ্‌র কলাম

একসময় ২১ হাজার একরের বেশি জুড়ে থাকা চকরিয়া সুন্দরবনে এখন একটিমাত্র সুন্দরীগাছ; লেখক ও সাংবাদিক খলিলউল্লাহ্‌ লিখেছেন, ম্যানগ্রোভ রেখে চিংড়ি চাষ (সিলভোফিশারি) সম্ভব, বন ফেরাতে দরকার রাজনৈতিক সদিচ্ছা।

প্রথম আলো১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক: টমেটোখেতের পরিচর্যা, পানের বরজ, পাহাড়ের পেঁপে আর পদ্মার ভাঙন

১০ অক্টোবর দেশের নানা প্রান্ত থেকে প্রথম আলোর আলোকচিত্রীদের তোলা ছবির মধ্য থেকে মাঠ, নদী আর গ্রামের জীবনের কয়েকটি মুহূর্ত।

প্রথম আলো১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)