সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮০%বাতাস ৫ কিমি/ঘ

কোরবানির বাজার ধরতে প্রস্তুত সাড়ে ৫ লাখ খামারি

কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ খামারি। সারাদেশেই ছোট ও মাঝারি উদ্যোক্তারা বিনিয়োগ করেছেন গরু মোটাতাজাকরণ খামারে। তাদের অধিকাংশের দাবি, এবার গরুর শরীরে হরমোন রাসায়নিক প্রয়োগ থেকে বিরত। অন্যদিকে প্রাণি সম্পদ অধিদপ্তর জানিয়েছে, কোরবানির চাহিদা পূরণে এবার পশু আমদানির প্

কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ খামারি। সারাদেশেই ছোট ও মাঝারি উদ্যোক্তারা বিনিয়োগ করেছেন গরু মোটাতাজাকরণ খামারে। তাদের অধিকাংশের দাবি, এবার গরুর শরীরে হরমোন রাসায়নিক প্রয়োগ থেকে বিরত। অন্যদিকে প্রাণি সম্পদ অধিদপ্তর জানিয়েছে, কোরবানির চাহিদা পূরণে এবার পশু আমদানির প্রয়োজন নেই।

কেননা মাংসের চাহিদা পূরণের জন্য দেশে সারাবছরের চাহিদা ২ কোটি ৩০ লাখ গরু, ছাগল, মহিষ ও ভেড়া। এই সংখ্যার অর্ধেকই লাগে কোরবানি ঈদে। পশুর বাজারের বিরাট এই চাহিদা পূরণের জন্য প্রতিবছরই বাড়ছে মৌসুমি খামার উদ্যোক্তার সংখ্যা। ক্ষুদ্র চাষী থেকে শুরু করে বড় ব্যবসায়ীরা পর্যন্ত যুক্ত হচ্ছেন এই উদ্যোগে।

এদের মধ্যে গাজীপুরের কোনাবাড়িতে হাজী মনসুর আলী দুই একর জায়গার ওপর এই খামার গড়তে প্রাথমিক বিনিয়োগ করেন ২ কোটি টাকা। এর ওপরে রয়েছে প্রতিদিনের খাদ্য পরিচর্যা ব্যয়। এক মৌসুমেই ভালো মুনাফা ঘরে তোলার আশা তার।

একই হারে লাভের স্বপ্ন ছোট বড় খামারি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, সারাদেশের খামারিরাই এবার কোরবানির পশুর শতভাগ যোগান দিতে প্রস্তুত। একইসঙ্গে খামারগুলোতে হরমোন ও স্টেরয়েডমুক্ত খাদ্য মব্যবহার নিশ্চিত করতেও মাঠে সক্রিয় প্রাণী সম্পদ অধিদপ্তর।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ফিড, ওষুধ আর বিদ্যুতের খরচে কুড়িগ্রামের ডিমের খামারিরা লোকসানে

কুড়িগ্রামের ২৭৫টি পোলট্রি খামারে একটি ডিম উৎপাদনে খরচ পড়ছে সাড়ে ৮ থেকে ৯ টাকা, অথচ বাজারে বিক্রি ৯ থেকে সাড়ে ৯ টাকায়; খামারিরা ফিড-ওষুধের দাম নিয়ন্ত্রণ ও কৃষি হারে বিদ্যুৎ বিল চান।

কৃষি সময়৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুধ পরীক্ষায় ইন্ডিয়ানার দুটি খামারে বার্ড ফ্লু, সতর্ক মিশিগানের খামারিরা

নিয়মিত দুধ পরীক্ষায় ধরা পড়ার পর ইন্ডিয়ানার নিউটন কাউন্টির দুটি সংযুক্ত দুগ্ধ খামারে এইচ৫এন১ নিশ্চিত হয়েছে। খামার দুটি কোয়ারেন্টিনে, চারপাশে ১০ কিলোমিটারের নজরদারি এলাকা।

মিশিগান এজি টুডে৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

পশুখাদ্যের ৯৬ শতাংশ প্রোটিন আমদানিনির্ভর ইউরোপ, দেশি সয়াবিন-লুপিন পরীক্ষায় নতুন প্রকল্প

ইউনিভার্সিটি অব লিডসের নেতৃত্বে ৫৫ লাখ ইউরোর প্রকল্প প্রোফিড ১৩০টির বেশি সয়াবিন, লুপিন ও আলফালফার জাত যাচাই করে সেরাগুলো ৪০টি খামারে আর শূকর, মুরগি ও মাছের খাদ্যে পরীক্ষা করবে।

Agriland৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)