সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ৫ কিমি/ঘ

২ হাজার টাকা কেজি দরে বিক্রি হলো ৩ মণ ওজনের বাঘাইড়

সিলেট নগরের লালবাজার মাছের বাজারে তিন মণ (১২০ কেজি) ওজনের একটি বাঘাইড় মাছ উঠেছে। সকালে মাছটি সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে আনা হলে কিনে নেন মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন।

সিলেট নগরের লালবাজার মাছের বাজারে তিন মণ (১২০ কেজি) ওজনের একটি বাঘাইড় মাছ উঠেছে। সকালে মাছটি সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে আনা হলে কিনে নেন মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন।

সকালে মাছটি সিলেট নগরের বন্দরবাজার লালবাজার মাছের বাজারে বিক্রির জন্য রাখা হয়। ১২০ কেজি ওজনের বাঘাইড় মাছ বাজারে আনার খবর পেয়ে সকাল থেকে বাজারে ভিড় জমান অনেকে। মাছ বিক্রেতা মাছটির দাম হাঁকেন ২ লাখ ২০ হাজার টাকা। কিন্তু চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় দুপুর ২টার দিকে মাছটি কেটে কেজি দরে বিক্রি শুরু করেন তিনি।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ বলেন, বাঘাইড় মাছটি ২ হাজার টাকা কেজি ধরে বিক্রি করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৯০ কেজি মাছ বিক্রি হয়েছে। প্রায় ৬-৭ কেজি মাছ ও মাছের মাথা রয়েছে। মাথার ওজন প্রায় ২০-২২ কেজি হবে।

মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, গতকাল বুধবার গভীর রাতে মাছটি বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। পরে বৃহস্পতিবার সকালে মাছটি বিক্রির জন্য সিলেটের লালবাজারে নিয়ে এলে তিনি মাছটি কিনে নেন।

তিনি জানান, মাছটি অনেকেই কিনতে চাইছেন। কিন্তু চাহিদা মতো দাম পাইনি। আস্ত মাছ বিক্রি করতে না পারায় পরে কেটে দুই হাজার টাকা কেজি ধরে বিক্রি করেছি।

দুই কেজি বাঘাইড় মাছ কিনে নেয়া নগরীর বাগবাড়ি এলাকার বাসিন্দা নাজমুল হোসেন বলেন, নগরের লালবাজার থেকে দুই হাজার টাকা দরে দুই কেজি বাঘাইড় মাছ কিনেছি। মাছটি খেতে সুস্বাদু হবে বলে মনে হচ্ছে।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

আইন অমান্য করে যমুনায় ধরা হচ্ছে মহাবিপন্ন বাঘাআইড়, বাজারে কেজি দেড় হাজার টাকা

জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি সীমানার যমুনা থেকে ৩০ থেকে ১০০ কেজির বাঘাআইড় ধরে বালিজুড়ি বাজারে প্রায় প্রতিদিন বিক্রি হচ্ছে, অথচ বন্যপ্রাণী আইনে এটি সংরক্ষিত মহাবিপন্ন প্রজাতি।

ইত্তেফাক১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

চিংড়িঘেরে হারানো চকরিয়া সুন্দরবন ফেরানো কেন জরুরি: খলিলউল্লাহ্‌র কলাম

একসময় ২১ হাজার একরের বেশি জুড়ে থাকা চকরিয়া সুন্দরবনে এখন একটিমাত্র সুন্দরীগাছ; লেখক ও সাংবাদিক খলিলউল্লাহ্‌ লিখেছেন, ম্যানগ্রোভ রেখে চিংড়ি চাষ (সিলভোফিশারি) সম্ভব, বন ফেরাতে দরকার রাজনৈতিক সদিচ্ছা।

প্রথম আলো১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক: টমেটোখেতের পরিচর্যা, পানের বরজ, পাহাড়ের পেঁপে আর পদ্মার ভাঙন

১০ অক্টোবর দেশের নানা প্রান্ত থেকে প্রথম আলোর আলোকচিত্রীদের তোলা ছবির মধ্য থেকে মাঠ, নদী আর গ্রামের জীবনের কয়েকটি মুহূর্ত।

প্রথম আলো১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)