সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

২৩ কেজির বাঘাইড় ২৪ হাজারে বিক্রি

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে ধরা পড়া ২৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ২৪ হাজার ২০০ টাকায় টাকায় বিক্রি হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে ধরা পড়া ২৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ২৪ হাজার ২০০ টাকায় টাকায় বিক্রি হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম পৌর বাজারে মাছটি কেটে এক হাজার ১০০ টাকা কেজি দরে ২৪ হাজার ২০০ টাকায় খুচরা বিক্রি করেন মাছ ব্যবসায়ী সুমন মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার যাত্রাপুর এলাকার জেলে মাইদুল ইসলাম মাছ ধরার জন্য ব্রহ্মপুত্র নদে জাল ফেললে তার জালে ২৩ কেজি ওজনের বাঘাইড় মাছটি আটকা পড়ে। পরে যাত্রাপুর বাজার এলাকায় উন্মুক্ত ডাকের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন কুড়িগ্রাম জেলা শহরের মাছ ব্যবসায়ী সুমন মিয়া। পরে সুমন মিয়া মাছটি কেটে এক হাজার ১০০ টাকা কেজি দরে ২৪ হাজার ২০০ টাকায় খুচরা বিক্রি করেন।

কুড়িগ্রাম শহরের মাছ ব্যবসায়ী সুমন বাংলানিউজকে জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে। বাজারে এই মাছের চাহিদা থাকায় প্রায়ই বিভিন্ন ঘাট থেকে মাছ কিনে তা কেটে খুচরা বিক্রি করি।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় সাইজের মাছ ধরা পড়ছে। এতে জেলে-ব্যবসায়ীরা উভয়ই খুশি ও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।

বাংলা নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক ৯ অক্টোবর: জাল মেরামত, কাকতাড়ুয়া, মেস্তার ফুল আর পানের বরজের কাশ

ইলিশ ধরার নিষেধাজ্ঞায় বরিশালে সড়কের পাশে জাল সারাচ্ছেন জেলেরা, বগুড়ার খেতে কাকতাড়ুয়া, সিরাজগঞ্জে মেস্তার ফুল, খুলনায় পানের বরজের জন্য কাশ কাটা; প্রথম আলোর আলোকচিত্রীদের চোখে দিনের গ্রাম।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

মাছের ভান্ডার নিয়েও বাইরে থেকে মাছ কেনে উত্তর-পূর্ব ভারত, কলামে কোল্ড চেইনের দাবি

কৃষি জাগরণে এক কলামে তরুণ শ্রীধর লিখেছেন, জেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ, ঋণ, খাঁচায় মাছ চাষ আর বাজার সংযোগ গড়লে উত্তর-পূর্ব ভারত নিজের মাছের চাহিদা মেটাতে ও শোভাবর্ধক মাছ রপ্তানি করতে পারে।

কৃষি জাগরণ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)