সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

জালে ধরা ২২ কেজির পাঙাশ, মহানন্দে আনন্দ

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বড়ো একটি পাঙাশ মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২২ কেজি একশ গ্রাম।

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বড়ো একটি পাঙাশ মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২২ কেজি একশ গ্রাম।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে আনন্দ হালদারের জালে মাছটি ধরা পরে।

দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা বলেন, শনিবার দুপুরে মাছটি ধরা পরার পর দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ে আসা হয়। এসময় উৎসুক জনতা এক নজর মাছটি দেখতে ভিড় জমায়। পরে স্থানীয় সকল মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে এক হাজার পাঁচশ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার টাকায় মাছটি কিনে নেই। মাছটি বেশি দামের বেচতে ঢাকা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ বলেন, পদ্মা নদীতে পানি কমেছে। তাছাড়া এ বছর ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। যে কারণে এখন বড়ো মাছগুলো খাবারের সন্ধানে পদ্মা ও যমুনার মোহনায় ঘোরাফেরা করছে। এই সুযোগে জেলেরা জাল দিয়ে ধরে ফেলছে। এমন বড়ো মাছ পাওয়ায় স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।

একাত্তর টিভিসূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

সমুদ্রবিজ্ঞান ও ওয়ান হেলথ গবেষণায় জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করছে ঢাবি

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ে কৃষি, মৎস্যচাষ ও পশুপালনের রাসায়নিক ঝুঁকি নিয়ে সিম্পোজিয়ামে পাঙ্গাসের খাদ্যে ন্যানো-পার্টিকেল, জলজ পরিবেশে অ্যান্টিবায়োটিক দূষণসহ গবেষণা তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা; দুই বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই করবে।

দিনাজপুর টিভি৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক ৯ অক্টোবর: জাল মেরামত, কাকতাড়ুয়া, মেস্তার ফুল আর পানের বরজের কাশ

ইলিশ ধরার নিষেধাজ্ঞায় বরিশালে সড়কের পাশে জাল সারাচ্ছেন জেলেরা, বগুড়ার খেতে কাকতাড়ুয়া, সিরাজগঞ্জে মেস্তার ফুল, খুলনায় পানের বরজের জন্য কাশ কাটা; প্রথম আলোর আলোকচিত্রীদের চোখে দিনের গ্রাম।

প্রথম আলো৯ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

মাছের ভান্ডার নিয়েও বাইরে থেকে মাছ কেনে উত্তর-পূর্ব ভারত, কলামে কোল্ড চেইনের দাবি

কৃষি জাগরণে এক কলামে তরুণ শ্রীধর লিখেছেন, জেলা পর্যায়ে কোল্ড স্টোরেজ, ঋণ, খাঁচায় মাছ চাষ আর বাজার সংযোগ গড়লে উত্তর-পূর্ব ভারত নিজের মাছের চাহিদা মেটাতে ও শোভাবর্ধক মাছ রপ্তানি করতে পারে।

কৃষি জাগরণ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)